Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

শরীরে ফাঙ্গাস, পোশাকে দুর্গন্ধ! জেলে কষ্টে দিন কাটছে দর্শনের, আদালতে আর্জি 'আমাকে বিষ দিন'

রেণুকাস্বামীকে (Renukaswamy murder case) শুধু মারধরই নয়, তাঁর গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল। বারবার শক দেওয়ায় তাঁর একটি অণ্ডকোষ ক্ষতিগ্রস্ত হয়। দর্শন ও তাঁর দলবল মারধর করায় যুবকের বুকের হাড় ভেঙে যায়। 

শরীরে ফাঙ্গাস, পোশাকে দুর্গন্ধ! জেলে কষ্টে দিন কাটছে দর্শনের, আদালতে আর্জি 'আমাকে বিষ দিন'

জেলে কষ্টে দিন কাটছে দর্শনের

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 September 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দর্শন (Actor Darshan)। অনুরাগীদের সংখ্যা হাতে গুনে হয়তো শেষ করা যাবে না। সেই অভিনেতাই এক অনুরাগীকে হত্যার অভিযোগের দিনের পর দিন জেলে কাটাচ্ছেন। সম্প্রতি রেণুকাস্বামী হত্যাকাণ্ড মামলার (Renukaswamy murder case) মাসিক শুনানিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হন কন্নড় অভিনেতা দর্শন। জেল থেকেই নিজের পরিস্থিতির কথা বলেন তিনি। জানান, কারাগারের জীবন তাঁর পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না।

আদালতে বিচারকের সামনে দর্শন বলেন, বহুদিন ধরে তিনি সূর্যের আলো দেখেননি। তাঁর হাত-পায়ে ফাঙ্গাস ধরে গেছে, জামাকাপড় থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। দর্শনের কথায়, "আমি আর এভাবে বাঁচতে পারব না। দয়া করে আমাকে বিষ দিয়ে দিন। এখানে থেকে জীবন অসহ্য হয়ে উঠেছে।" তখন বিচারক জবাবে বলেন, "এমনটা করা সম্ভব নয়। এই ধরনের অনুরোধ পূরণ করা যায় না।"

প্রসঙ্গত, অভিনেত্রী পবিত্রা গৌড়ার অনুরাগী ছিলেন ৩৩ বছরের রেনুকাস্বামী। তাঁকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগে গতবছর জুন মাসে দর্শনের নেতৃত্বে তাঁকে অপহরণ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছিল, চিত্রদুর্গা (Chitradurga) থেকে তাঁকে তুলে এনে বেঙ্গালুরুর একটি গুদামে তিন দিন আটকে রেখে মারধর করা হয়। পরে তাঁর মৃতদেহ এক নালায় পড়ে থাকতে দেখা যায়।

চার্জশিটে উল্লেখ রয়েছে, রেণুকাস্বামীকে (Renukaswamy murder case) শুধু মারধরই নয়, তাঁর গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল। বারবার শক দেওয়ায় তাঁর একটি অণ্ডকোষ ক্ষতিগ্রস্ত হয়। দর্শন ও তাঁর দলবল মারধর করায় যুবকের বুকের হাড় ভেঙে যায়। সারা শরীরে মোট ৩৯টি আঘাতের চিহ্ন ছিল, মাথায় ছিল গভীর ক্ষতচিহ্ন।

২০২৪ সালের ডিসেম্বরে কর্নাটক হাইকোর্ট দর্শনকে জামিন দিলেও গত ১৪ অগস্ট সুপ্রিম কোর্ট সেই জামিন বাতিল করে দেয়। আদালত জানায়, দর্শন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, জেলের বাইরে থাকলে তিনি সাক্ষীকে প্রভাবিত করতে পারেন। পাশাপাশি অভিনেতাকে জেলে কোনও বিশেষ সুবিধা দেওয়া যাবে না। এরপরই দর্শনকে ফের গ্রেফতার করা হয়। সেই থেকেই তিনি বিচারবন্দি অবস্থায় রয়েছেন।


```