Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'জনপ্রিয়তা অপরাধ ঢাকতে পারে না', সুপ্রিম কোর্টে জামিন বাতিল হতেই ফের গ্রেফতার অভিনেতা দর্শন

গত বছর ডিসেম্বর মাসে কর্নাটক হাইকোর্ট দর্শনের জামিন মঞ্জুর করে। বৃহস্পতিবার শীর্ষ আদালত সেই নির্দেশ খারিজ করে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, জামিনে মুক্ত থাকলে অভিনেতা সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, যা বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

'জনপ্রিয়তা অপরাধ ঢাকতে পারে না', সুপ্রিম কোর্টে জামিন বাতিল হতেই ফের গ্রেফতার অভিনেতা দর্শন

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 August 2025 19:01

দ্য ওয়াল ব্যুরো: রেণুকাস্বামী হত্যা-মামলায় ফের গ্রেফতার হলেন কন্নড় অভিনেতা দর্শন (Actor Darshan arrested)। অভিনেতার জামিন মঞ্জুর করা নিয়ে কর্নাটক হাইকোর্টের (Karnataka High Court) রায়ের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এরপর শীর্ষ আদালত জামিন বাতিল করতেই বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকেই দর্শনকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।

গত বছর ডিসেম্বর মাসে কর্নাটক হাইকোর্ট দর্শনের জামিন মঞ্জুর করে। বৃহস্পতিবার শীর্ষ আদালত সেই নির্দেশ খারিজ করে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, জামিনে মুক্ত থাকলে অভিনেতা সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, যা বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

সুপ্রিম কোর্ট আরও বলে, 'জনপ্রিয়তা কখনও অপরাধের ঢাকতে পারে না। প্রভাব, সম্পদ বা সামাজিক মর্যাদা কোনও ক্ষেত্রেই জামিনের ভিত্তি হতে পারে না, যদি তদন্ত বা বিচার প্রক্রিয়ায় ক্ষতির আশঙ্কা থাকে।' আদালত আরও জানায়, কর্নাটক হাইকোর্ট 'সেলিব্রিটি' মর্যাদাকে জামিনের অন্যতম কারণ হিসেবে ধরায় 'প্রকাশ্য অন্যায়' করেছে।

এই মামলায় দর্শনে 'ঘনিষ্ঠ বান্ধবী' এবং অভিযুক্ত পবিত্র গৌড়ার জামিন বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তাঁকেও  এদিন গ্রেফতার করেছে পুলিশ।

রেণুকাস্বামী হত্যাকাণ্ড (Renukaswamy Murder Case)

অভিনেত্রী পবিত্রা গৌড়ার অনুরাগী ছিলেন ৩৩ বছরের রেনুকাস্বামী। তাঁকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগে দর্শনের নেতৃত্বে তাঁকে অপহরণ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছিল, চিত্রদুর্গা থেকে তাঁকে তুলে এনে বেঙ্গালুরুর একটি গুদামে তিন দিন আটকে রেখে মারধর করা হয়। পরে তাঁর মৃতদেহ এক নালায় পড়ে থাকতে দেখা যায়।

চার্জশিটে উল্লেখ রয়েছে, রেণুকাস্বামীকে শুধু মারধরই নয়, তাঁর গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল। বারবার শক দেওয়ায় তাঁর একটি অণ্ডকোষ ক্ষতিগ্রস্ত হয়। দর্শন ও তাঁর দলবল মারধর করায় যুবকের বুকের হাড় ভেঙে যায়। সারা শরীরে মোট ৩৯টি আঘাতের চিহ্ন ছিল, মাথায় ছিল গভীর ক্ষতচিহ্ন।


```