Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

নীতীশের ১০ হাজারের খেল? বিহারে মহিলাদের ভোটদান বাড়ল ১২ শতাংশ! লক্ষ্মীই তাহলে বাস্তব!

বিহার নির্বাচনে রেকর্ড মহিলা ভোটদান! ২০২০ সালের তুলনায় এবার মহিলাদের ভোটদানের হার বেড়েছে ১২ শতাংশ। নীতীশ কুমারের ১০ হাজার টাকার প্রকল্পই কি তার কারণ?

নীতীশের ১০ হাজারের খেল? বিহারে মহিলাদের ভোটদান বাড়ল ১২ শতাংশ! লক্ষ্মীই তাহলে বাস্তব!

নীতীশ কুমার

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 11 November 2025 21:58

দ্য ওয়াল ব্যুরো: বিহার নির্বাচনের (Bihar election 2025) দ্বিতীয় দফার ভোটদান হয়েছে মঙ্গলবার। তার পর নির্বাচন কমিশন যে পরিসংখ্যান প্রকাশ করেছে তা নজর করার মতোই। পাঁচ বছর আগে বিহারের ভোটের তুলনায় এই ভোটে মহিলাদের যোগদান বেড়ে গেছে সটান ১২ শতাংশ। তাতে কোনও জল নেই। ২০২০ সালে বিধানসভা ভোটে মহিলাদের পোলিং পারসেন্টেজ (Bihar female voting percentage) তথা ভোট শতাংশ ছিল ৫৯.৬৯ শতাংশ। এবার তা বেড়ে হয়েছে ৭১.৬০।

বিহারে গত কয়েকটি নির্বাচনে দেখা গিয়েছে মহিলারা পুরুষদের তুলনায় বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। ২০২০ সালেও পুরুষদের ভোটদানের হার ছিল ৫৪ শতাংশ। অর্থাৎ মহিলাদের তুলনায় প্রায় ৬ শতাংশ কম। 


এবার নারী পুরুষ মিলিয়ে রেকর্ড ভোটদান হয়েছে বিহারে। প্রথম দফায় ভোট পড়েছে ৬৫.০৮ শতাংশ। এবং মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬৮.৭৬ শতাংশ। যা সর্বকালের রেকর্ড। এর মধ্যে পুরুষদের ভোটদানের হার সাড়ে ৭ শতাংশ বেড়েছে ঠিকই, কিন্তু মহিলাদের ভোট দানের হার তুলনায় অনেক বেড়েছে। তা হল ১২ শতাংশ।

প্রশ্ন হল, মহিলাদের ভোটদান এত বেড়ে গেল কেন? এর মধ্যেই কি লুকিয়ে রয়েছে বিহার ভোটের ফলাফলের রহস্য? 
এদিন নির্বাচন কমিশন পরিসংখ্যান প্রকাশ করতেই এনডিএ শিবির লাফালাফি শুরু করে দিয়েছে। তাঁদের দাবি, এ হল নীতীশের পক্ষে ঝড়। বিহারে ভোটের আগে রাজ্যের ১ কোটি ২১ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে পাঠায় নীতীশ সরকার। মহিলাদের ক্ষমতায়নের জন্য সেই টাকা পাঠানো হয়। সেটাই এই ভোটে বড় অনুঘটকের কাজ করেছে বলে দাবি এনডিএ নেতাদের।

জানিয়ে রাখা ভাল, বিহারে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হতেই যে সব বুথ ফেরত সমীক্ষা (Bihar Exit Poll) প্রকাশ হতে শুরু করেছে তাদের সকলেরই পূর্বানুমান হল, এনডিএ স্যুইপ করতে পারে। এনডিএ-র দাবি, মহিলারাই নীতীশের কাণ্ডারী হয়েছেন এই ভোটে।

পর্যবেক্ষকদের অনেকের মতে, শেষ পর্যন্ত যদি সত্যিই তাই হয়, তা হলে বলতে হবে লক্ষ্ণীর আশীর্বাদেই ভোট লাভ হচ্ছে নীতীশের। ঠিক যে শর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মহিলাদের মধ্যে মজবুত জনভিত্তি তৈরি করে ফেলেছেন, সেই ফর্মুলাই বিহার ভোটে কাজ করেছে নীতীশের পক্ষে।

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে, নীতীশ বিহারের মহিলাদের মধ্যে জনপ্রিয়। মহিলা কল্যাণে তিনি ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন। ২০০৫ সালে বিহারে মুখ্যমন্ত্রী হওয়ার পর স্কুলের মেয়েদের সাইকেল দিয়েছিলেন নীতীশ। তাঁরাই সাবালিকা হয়ে এবার আবার ১০ হাজার টাকা করে পেয়েছেন। তা ছাড়া বিহারে মদ নিষিদ্ধ করা থেকে পুলিশের চাকরিতে মহিলাদের সংরক্ষণ—নীতীশ মহিলাদের জন্য কম করেননি। এই ভোটে নীতীশ যদি সে সবের সুফল পান তা হলে বিস্ময়ের কিছু থাকবে না।


```