Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Bihar Exit Poll: এনডিএ-র বড় জয়ের ভবিষ্যদ্বাণী একাধিক এক্সিট পোলে, ধাক্কা খেতে পারেন পিকে

এনডিএ কি সত্যিই একক সংখ্যাগরিষ্ঠতায় ফিরছে, নাকি শেষ মুহূর্তে কোনও চমক অপেক্ষা করছে বিহারের রাজনীতিতে।

Bihar Exit Poll: এনডিএ-র বড় জয়ের ভবিষ্যদ্বাণী একাধিক এক্সিট পোলে, ধাক্কা খেতে পারেন পিকে

বিহার নির্বাচনের লড়াই।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 11 November 2025 21:05

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের (Bihar Election 2025) লড়াইয়ে এবার এনডিএর মুখে হাসি ফুটিয়েছে এক্সিট পোলের ফলাফল (Bihar Exit Poll)। এখনও পর্যন্ত যে কটি বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে মোট ২৪৩টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন জিতে নিতে পারে নীতীশ কুমার-বিজেপির এনডিএ জোট। অন্যদিকে মহাগঠবন্ধন (এমজিবি) রয়েছে অনেকটাই পিছিয়ে। চারটি প্রধান এক্সিট পোলই দাবি করেছে, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি কার্যত কোনও প্রভাব ফেলতে পারেনি বিহারের ভোটে।

তবে জানিয়ে রাখা ভাল, মোটামুটি ভাবে বুথ ফেরত সমীক্ষায় সঠিক আন্দাজ করার ক্ষেত্রে যে দুটি সমীক্ষক সংস্থা ধারাবাহিকতা রক্ষা করেছে, সেই টুডেজ চাণক্য ও এক্সিস মাই ইন্ডিয়া এদিনই তাদের সমীক্ষার ফল প্রকাশ করেনি। তারা তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করবে বুধবার সন্ধেয়।

তার আগে এদিন দৈনিক ভাস্কর তাদের বুথ ফেরত সমীক্ষায় জানিয়েছে, এনডিএ পেতে পারে ১৪৫ থেকে ১৬০টি আসন, আর মহাগঠবন্ধনের দখলে যেতে পারে ৭৩ থেকে ৯১টি আসন।

ম্যাট্রিজ এর অনুমান অনুযায়ী, এনডিএর ঝুলিতে ১৪৭ থেকে ১৬৭টি আসন যেতে পারে, আর বিরোধী জোট পেতে পারে ৭০ থেকে ৯০টি আসন। পিপলস ইনসাইট বলছে, এনডিএ পেতে পারে ১৩৩ থেকে ১৪৮টি আসন, আর মহাগঠবন্ধন পেতে পারে ৮৭ থেকে ১০২টি আসন।

অন্যদিকে পিপলস পালসের রিপোর্টে এনডিএর সংখ্যা ১৩৩ থেকে ১৫৯, আর মহাজোটের আসন সংখ্যা ৭৫ থেকে ১০১ আসনের মধ্যে ঘোরাফেরা করতে পারে।

সব এক্সিট পোল মিলিয়ে এনডিএর গড় আসনসংখ্যা প্রায় ১৫২-তে পৌঁছতে পারে, মহাগঠবন্ধনের আসন সংখ্যা দাঁড়াতে পারে ৮৪। জন সুরাজ পার্টির ২ এবং অন্যান্যরা ৫ টি আসনে জিততে পারে।

প্রশান্ত কিশোরের প্রত্যাশা কি ভেস্তে যাবে?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ যাত্রা’ রাজ্যের ভোটে তেমন কোনও সাড়া ফেলতে পারেনি। তার দল জন সুরাজ পার্টি (জেএসপি) বেশিরভাগ এক্সিট পোলে শূন্য বা সর্বোচ্চ ২টি আসনের সম্ভাবনা দেখিয়েছে।

মনে রাখতে হবে, এক্সিট পোল সব সময় নির্ভুল হয় না। আগামী ১৪ নভেম্বর ভোট গণনার দিনে পরিষ্কার হবে, এনডিএ কি সত্যিই একক সংখ্যাগরিষ্ঠতায় ফিরছে, নাকি শেষ মুহূর্তে কোনও চমক অপেক্ষা করছে বিহারের রাজনীতিতে।


```