Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

থাইল্যান্ড থেকে দিল্লিগামী বিমানে বোমা হুমকি, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানে বোমা আছে বলে হুমকি পাওয়া যায়। এরপরই নিরাপত্তার স্বার্থে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি (Air India)।

থাইল্যান্ড থেকে দিল্লিগামী বিমানে বোমা হুমকি, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

শেষ আপডেট: 13 June 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো: থাইল্যান্ড থেকে দিল্লি যাওয়ার পথে মাঝ আকাশে আতঙ্ক ছড়াল (Thailand Air India Air Bomb Threat)। শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানে বোমা আছে বলে হুমকি পাওয়া যায়। এরপরই নিরাপত্তার স্বার্থে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি (Air India)।

এয়ার ইন্ডিয়ার এআই-৩৭৯ নম্বর বিমানটি থাইল্যান্ডের ফুকেত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় সকাল সাড়ে ৯টা (স্থানীয় সময়) নাগাদ। বিমানে ১৫৬ জন যাত্রী ছিলেন।

জানা গিয়েছে, বিমানের শৌচালয়ের দেওয়ালে বোমা রাখা আছে, এমন হুমকির বার্তা পাওয়ার পরপরই পাইলট সিদ্ধান্ত নেন বিমানটি ফিরিয়ে আনার। একটি ফ্লাইট ট্র্যাকিং সাইট–এর তথ্য অনুযায়ী, বিমানটি আন্দামান সাগরের উপর অনেকক্ষণ ঘোরাফেরা করে, তারপর ফুকেত বিমানবন্দরে ফিরে এসে জরুরি অবতরণ করে।

থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ রয়টার্সকে জানায়, প্রাথমিক তল্লাশির পর বিমানে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। যাত্রীদের নিরাপদে নামিয়ে এনে বিমানটি খতিয়ে দেখা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও আতঙ্ক ছড়ালেও কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।


```