Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এয়ার ইন্ডিয়ার আরেকটি লন্ডনগামী বিমান ৩ ঘণ্টা আকাশে ঘুরে মুম্বই ফিরে এল: সংবাদসংস্থা

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইরানে সামরিক উত্তেজনা বাড়ার ফলে সে দেশের আকাশপথ বন্ধ হয়ে গিয়েছে। ফলে তাদের একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হচ্ছে কিংবা উড়ান বাতিল করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়ার আরেকটি লন্ডনগামী বিমান ৩ ঘণ্টা আকাশে ঘুরে মুম্বই ফিরে এল: সংবাদসংস্থা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 June 2025 11:02

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল উত্তেজনার জেরে আকাশপথে ব্যাপক প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে একাধিক এয়ার ইন্ডিয়া ফ্লাইটকে রুট পরিবর্তন করতে হয়েছে বা বাতিল করা হয়েছে। এর মধ্যে মুম্বই থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়া একটি ফ্লাইট তিন ঘণ্টা আকাশে থাকার পর মুম্বই বিমানবন্দরে ফিরে আসে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। বিমানটি ভোর ৫টা ৩৯ মিনিটে উড়ে তিন ঘণ্টা আকাশে ছিল।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইরানে সামরিক উত্তেজনা বাড়ার ফলে সে দেশের আকাশপথ বন্ধ হয়ে গিয়েছে। ফলে তাদের একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হচ্ছে কিংবা উড়ান বাতিল করা হচ্ছে।

যে ফ্লাইটগুলিকে রুট পরিবর্তন বা বাতিল করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল:
AI130 (লন্ডন-মুম্বই) : ভিয়েনায় ডাইভার্ট
AI102 (নিউইয়র্ক-দিল্লি) : শারজায় ডাইভার্ট
AI119 (মুম্বই-নিউইয়র্ক) : মুম্বই ফেরত
AI103 (দিল্লি-ওয়াশিংটন) : দিল্লি ফেরত
AI188 (ভ্যাঙ্কুভার-দিল্লি) : জেদ্দায় ডাইভার্ট
AI101 (দিল্লি-নিউইয়র্ক) : ফ্রাঙ্কফুর্ট/মিলানে ডাইভার্ট
AI126 (শিকাগো-দিল্লি) : জেদ্দায় ডাইভার্ট
AI190 (টরন্টো-দিল্লি) : ফ্রাঙ্কফুর্টে ডাইভার্ট
AI189 (দিল্লি-টরন্টো) : দিল্লি ফেরত


এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীদের জন্য হোটেলে ব্যবস্থা করা হয়েছে। কেউ চাইলে টিকিট বাতিল করে রিফান্ড পাচ্ছেন অথবা বিনামূল্যে রিস্কেডিউলের সুযোগ দেওয়া হচ্ছে। দ্রুত বিকল্প ফ্লাইটের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

ইজরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এর আওতায় একাধিক পরমাণু ও সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয় ইরানে। এরপরই ইরান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে ইজরায়েলও তাদের আকাশপথ সম্পূর্ণভাবে বন্ধ করে জরুরি সতর্কতা জারি করেছে।


```