Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Air India Confirmation: আমদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত ২৪১, জীবিত ১! নিশ্চিত করল এয়ার ইন্ডিয়া

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের মধ্যে ছিলেন- ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ, ১ জন কানাডার নাগরিক।

Air India Confirmation: আমদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত ২৪১, জীবিত ১! নিশ্চিত করল এয়ার ইন্ডিয়া

শেষ আপডেট: 13 June 2025 08:43

দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়া এআই-১৭১ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও একবার নিশ্চিত করল বিমান সংস্থা। সরকারি সূত্রে জানানো হয়েছে, ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনই প্রাণ হারিয়েছে। দুর্ঘটনাটি ঘটে আমদাবাদ বিমানবন্দর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে, মেঘানীনগর এলাকায়। উড়ানের কিছু সময় পরেই সিভিল হাসপাতালের মেসের ওপর আছড়ে পড়ে বিমানটি।

সংস্থার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, AI-171 ফ্লাইটটি ১২ জুন ২০২৫, আমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা দিয়েছিল। ১২ বছর পুরনো বোয়িং ৭৮৭-৮ বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। উড়ান শুরুর ঠিক ৮ মিনিটের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন একমাত্র একজনই। ৩৮ বছর বয়সি রমেশ বিশ্বাসকুমার বুচারভাদা, যিনি ব্রিটিশ নাগরিক হলেও ভারতীয় বংশোদ্ভূত। বসেছিলেন বিমানের ১১এ সিটে, যেটি ছিল একটি এমার্জেন্সি দরজার কাছাকাছি। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনও চিকিৎসাধীন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের মধ্যে ছিলেন- ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ, ১ জন কানাডার নাগরিক।

ঘটনার সময় দুর্ঘটনাস্থলে তাপমাত্রা ছাড়িয়েছিল ১০০০ ডিগ্রি সেলসিয়াস। রেসকিউ অফিসারদের মতে, বিমানটি ভেঙে পড়ার পর দুর্ঘটনাস্থলের তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল (প্রায় ১০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত), যে আশপাশে থাকা পাখি, কুকুররাও পালাতে পারেনি।

Air India জানিয়েছে, দুর্ঘটনায় মৃতদের পরিবারগুলির পাশে থাকার জন্য আমদাবাদে একটি বিশেষ ‘কেয়ারগিভার’ টিম মোতায়েন করা হয়েছে। তাদের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে:

•    ভারতের মধ্যে কল করার জন্য: 1800 5691 444
•    বিদেশ থেকে কলের জন্য: +91 8062779200

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তে পূর্ণ সহযোগিতা করছে, এবং সংস্থার সমস্ত প্রচেষ্টা এবং নজর থাকবে এখন নিহতদের পরিবার ও বেঁচে যাওয়া ব্যক্তির পাশে থাকার দিকে।

Air India-র সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন এই দুর্ঘটনার পর একটি ভিডিও বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘আজ আমাদের সকলের জন্য এক কঠিন দিন। এই মুহূর্তে আমরা যাত্রী, ক্রু এবং তাঁদের পরিবার ও প্রিয়জনদের পাশে রয়েছি।’


```