Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ahmedabad Plane Crash: 'পুড়ে ঝলসে গেছে দেহ, চেনাই দায়!' হাসপাতালে প্রিয়জনের দেহ পেতে হাহাকার

ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে আমদাবাদের সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে একের পর এক দগ্ধ দেহ আসতে থাকে। আগুনে এতটাই পুড়ে গিয়েছে দেহগুলি যে অধিকাংশকেই শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

Ahmedabad Plane Crash: 'পুড়ে ঝলসে গেছে দেহ, চেনাই দায়!' হাসপাতালে প্রিয়জনের দেহ পেতে হাহাকার

বিমান দুর্ঘটনা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 12 June 2025 20:21

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে আমদাবাদের সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে একের পর এক দগ্ধ দেহ আসতে থাকে। আগুনে এতটাই পুড়ে গিয়েছে দেহগুলি যে অধিকাংশকেই শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানের এই ভয়াবহ দুর্ঘটনায় আহতরাও অচেতন অবস্থায় ভর্তি, দগ্ধ তাঁদের শরীরের অধিকাংশ অংশ।

হাসপাতালের চত্বরে অবস্থিত কিডনি ডিজিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডাঃ প্রাঞ্জল মোদী জানিয়েছেন, “বেশিরভাগ রোগীই অচেতন। তাঁদের চেহারা এতটাই পুড়ে গিয়েছে যে চিনে নেওয়া সম্ভব নয়। আমরা আপাতত তাঁদের প্রাণ বাঁচানোর দিকেই নজর দিচ্ছি।”

চিকিৎসকরা জানাচ্ছেন, কিছু দেহের সঙ্গে এখনও সিটবেল্ট বাঁধা ছিল। এই অবস্থায় পরিচয় শনাক্ত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। পোশাক, পকেট বা শরীরে কোনও পরিচয়পত্র খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না।

দুর্ঘটনায় আহত ও নিহতদের খবর পেতে গুজরাটের নানা জেলা থেকে আত্মীয়-পরিজনেরা ছুটে আসছেন আমদাবাদ সিভিল হাসপাতালে। তাঁদের মধ্যে রয়েছেন স্থানীয় উদ্যোগপতি তৃপ্তি সোনি, যাঁর ভাই স্বপনিল সোনি, তাঁর স্ত্রী যোগা ও ভ্রাতৃবধূ আলপা সোনি ছিলেন ওই বিমানে। তৃপ্তি জানিয়েছেন, “আমি হাসপাতালে অপেক্ষা করছি। এখনও ওদের কোনও খোঁজ নেই।”

ওই পরিবারটি লন্ডনে তাঁদের বড় দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেখান থেকেই ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা ছিল। সেই যাত্রাপথই রূপ নিল বিভীষিকায়।

উল্লেখ্য, এই দুর্ঘটনার পর গুজরাট সরকার হেল্পলাইন নম্বর চালু করেছে: ০৭৯-২৩২৫১৯০০ এবং ৯৯৭৮৪০৫৩০৪।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে উদ্ধারকার্য চলছে, এবং তদন্তে সহায়তা করতে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্ল্যাক বক্স খোঁজার কাজ। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ২৪২ জন যাত্রী ও কর্মী নিয়ে বিমানটি আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড়েছিল। উড্ডয়নের এক মিনিটের মধ্যে সেটি ভেঙে পড়ে মেঘানিনগর এলাকার একটি মেডিক্যাল হস্টেলের উপর।

সরকার ও প্রশাসন জানিয়েছে, আহতদের চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়াতে সমস্তরকম সাহায্য করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নাগরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু ঘটনাস্থলের পরিস্থিতির উপর নজর রাখছেন।


```