Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

চলতি বছরে আরও চাঙ্গা জিডিপি, নতুন পূর্বাভাস আরবিআইয়ের

অর্থনীতিবিদদের মতে, দেশের উৎপাদন, পরিষেবা ও ভোগব্যয়ের গতিই এই উত্থানের অন্যতম কারণ। তবে একই সঙ্গে বাকি ত্রৈমাসিকে কিছুটা গতি কমার ইঙ্গিতও আরবিআই-এর বার্তা থেকে স্পষ্ট। 

 চলতি বছরে আরও চাঙ্গা জিডিপি, নতুন পূর্বাভাস আরবিআইয়ের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 October 2025 14:24

দ্য ওয়াল ব্যুরো: চলতি অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির গতি আরও কিছুটা বাড়তে চলেছে বলে আশার কথা শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বুধবার ঋণনীতি ঘোষণায় আরবিআই জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের জিডিপি (মোট অভ্যন্তরীণ উৎপাদন) বৃদ্ধির হার আগের পূর্বাভাস থেকে বাড়ানো হয়েছে (India's GDP Growth)। আগে যেখানে অনুমান করা হয়েছিল ৬.৫%, সেখানে নতুন হিসেব বলছে বৃদ্ধি দাঁড়াবে ৬.৮% (6.8% For 2025-26)।

আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চলতি জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের বৃদ্ধির পূর্বাভাসও বাড়ানো হয়েছে। আগে বলা হয়েছিল ৬.১%। তা সংশোধন করে করা হয়েছে ৭%। তবে বছর শেষে বৃদ্ধির গতি কিছুটা শ্লথ হতে পারে বলেই আশঙ্কা। তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) বৃদ্ধির হার কমে আসতে পারে ৬.৪%-এ। চতুর্থ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) তা আরও খানিকটা নেমে পৌঁছতে পারে ৬.২%-এ।

শুধু এই অর্থবর্ষই নয়, আগামী অর্থবর্ষের প্রথম দিকের ছবিও কিছুটা ম্লান বলেই মনে করছে আরবিআই। আগে অনুমান ছিল ২০২৬-২৭ সালের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বৃদ্ধির হার দাঁড়াবে ৬.৬%-এ। তবে বুধবার ঘোষণায় জানানো হয়েছে, সেটি নামতে পারে ৬.৪%-এ।

অর্থনীতিবিদদের মতে, দেশের উৎপাদন, পরিষেবা ও ভোগব্যয়ের গতিই এই উত্থানের অন্যতম কারণ। তবে একই সঙ্গে বাকি ত্রৈমাসিকে কিছুটা গতি কমার ইঙ্গিতও আরবিআই-এর বার্তা থেকে স্পষ্ট। বিশ্ববাজারের অস্থিরতা, আবহাওয়া ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাবও তাতে ভূমিকা রাখতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

সব মিলিয়ে, এ বছর ভারতের অর্থনীতির সামগ্রিক চিত্র আগের অনুমানের তুলনায় উজ্জ্বল হলেও, পরের দিকে কিছুটা মন্দা ছায়া ফেলতে পারে বলে সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক।


```