Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মোদীর বেজিং সফরের মুখে ট্রাম্পকে শুনিয়ে ভারত-চিন সম্পর্কের কী দিশা দেখালেন রাজনাথ

একদা ‘ভারতবন্ধু’ ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সখ্যের আলোয়ান গা থেকে ঝেড়ে ফেলে দীর্ঘকালের বৈরী চিনকে জড়িয়ে ধরতে চলেছে নয়াদিল্লি? জাপান সফর শেষ করে শনিবারই চিনের বেজিং পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর বেজিং সফরের মুখে ট্রাম্পকে শুনিয়ে ভারত-চিন সম্পর্কের কী দিশা দেখালেন রাজনাথ

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের রাজসূয় যজ্ঞে মোদীর কথা হবে কমিউনিস্ট রাষ্ট্রপ্রধান শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 30 August 2025 14:03

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন শুল্কচাপের জেরে অতীতের অবস্থান কি বদলাতে চলেছে ভারত? একদা ভারতবন্ধু ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সখ্যের আলোয়ান গা থেকে ঝেড়ে ফেলে দীর্ঘকালের বৈরী চিনকে জড়িয়ে ধরতে চলেছে নয়াদিল্লি? জাপান সফর শেষ করে শনিবারই চিনের বেজিং পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের রাজসূয় যজ্ঞে মোদীর কথা হবে কমিউনিস্ট রাষ্ট্রপ্রধান শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। তার আগে বিশ্ব সমন্বয়ের পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের অবস্থান স্পষ্ট করে বুঝিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার তিনি বলেন, রাজনীতিতে কেউ কারও চিরস্থায়ী বন্ধু হতে পারে না। তেমনই চিরকাল শত্রু থেকে যাবে কেউ, তাও হতে পারে না। চিরস্থায়ী কেবলমাত্র স্বার্থ।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ এদিন আত্মনির্ভরতাকেই ভারতের লক্ষ্য বলে জোর দেন। এনডিটিভি-র প্রতিরক্ষা সম্মেলন ২০২৫-এ যোগ দিয়ে ভাষণদানকালে রাজনাথ যা বলেন, তাতে ভারত-মার্কিন ও চিন সম্পর্ক নিয়েই ইঙ্গিত দেন তিনি। তিনি আরও বলেন, স্বদেশীকরণে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছে। তিনি সম্প্রতি অত্যাধুনিক এক জোড়া যুদ্ধজাহাজ আইএনএস হিমগিরি ও আইএনএস উদয়গিরিকে নৌবাহিনীতে সংযুক্তির কথা বলেন।

রাজনাথের কথায়, স্বনির্ভরতায় দেশ এখন প্রায় সব ধরনের যুদ্ধজাহাজ ঘরেই তৈরি করছে। অন্য দেশের কাছ থেকে যুদ্ধজাহাজ কেনার আর প্রয়োজন নেই। এখানেই তৈরি হবে যুদ্ধাস্ত্র আর কারও উপর ভরসা করার প্রয়োজন নেই। ভারতের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন চক্র খুব শীঘ্রই বাস্তবে পরিণত হতে চলেছে।

আমেরিকার নাম করেই রাজনাথ বলেন, কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু হতে পারে না। শুধু স্থায়ী স্বার্থই সত্যি। বিশ্বে এখন বাণিজ্য ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু ভারত জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করে কিছু করবে না। ভারত কাউকে শত্রু বলে মনে করে না, কিন্তু দেশের মানুষের স্বার্থ বিকিয়েও কিছু করবে না। ভারত এখন প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিতে এক অগ্রণী দেশ। ২০১৪ সালে ভারত ৭০০ কোটি টাকার প্রতিরক্ষা রফতানি করত। আর এখন তা ২৪,০০০ কোটি টাকায় পৌঁছেছে। ভারত আমদানিকারী থেকে রফতানিকারী দেশে উত্তীর্ণ হয়েছে।


```