Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্ত্রীর চাহিদা মেটাতে চাকরি ছেড়ে ডাকাতি! বিয়ের এক মাসের মাথায় গ্রেফতার বিবিএ পাশ যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাত্র একমাস আগেই বিয়ে হয় রাজস্থানের জাম্বরামগড় গ্রামের বাসিন্দা তরুণ পারেখের (Rajasthan Man Tarun Parekh)। ব্যাচেলর অব বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) পাশ করার পর একটি বেসরকারি সংস্থায় এক্সিকিউটিভ পদে কাজ করতেন তিনি।

স্ত্রীর চাহিদা মেটাতে চাকরি ছেড়ে ডাকাতি! বিয়ের এক মাসের মাথায় গ্রেফতার বিবিএ পাশ যুবক

গ্রেফতার যুবক

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 26 July 2025 20:16

দ্য ওয়াল ব্যুরো: মাত্র এক মাস আগেই বিয়ে হয়েছে। হঠাৎ গ্রেফতার যুবক। ঘটনা শুনলে অবাক হবেন আপনিও। স্ত্রীর চাহিদা মেটাতে নাকি দিনের পর দিন চুরি-ডাকাতি করছিলেন তিনি (Rajasthan man becomes thief to meet wife's luxury needs)। অবশেষে তাঁর সন্ধান পেয়ে পাকড়াও করল পুলিশ। রাজস্থানের এই ঘটনা সামনে আসতেই এলাকায় হইচই পড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাত্র একমাস আগেই বিয়ে হয় রাজস্থানের জাম্বরামগড় গ্রামের বাসিন্দা তরুণ পারেখের (Rajasthan Man Tarun Parekh)। ব্যাচেলর অব বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) পাশ করার পর একটি বেসরকারি সংস্থায় এক্সিকিউটিভ পদে কাজ করতেন তিনি। কিন্তু তারপরও স্ত্রীর চাহিদা মেটাতে পারছিলেন না। দিন যত এগোয়, চাহিদা আরও বাড়তে থাকে। তা পূরণ করতে বাড়ে খরচও। অফিসের বেতন দিয়ে সবদিক সামাল দিতে পারছিলেন না তরুণ।

তদন্তে উঠে এসেছে, প্রচুর ধন সম্পদ এবং বিলাসবহুল জীবন চাই, স্ত্রীর এই চাপেই চাকরি ছেড়ে দিতে বাধ্য হন তরুণ। পা রাখেন অপরাধের জগতে। এরপর থেকেই জাম্বরামগড় থেকে জয়পুরে গিয়ে চুরি ও ছিনতাই করতেন। পুলিশ জানিয়েছে, তিনি অত্যন্ত পরিকল্পনা করে এবং সাবধানতার সঙ্গেই অপরাধমূলক কার্যকলাপ চালাতেন যাতে কারও সন্দেহ না হয়।

সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক প্রৌঢ়ার গলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে পড়েন তরুণ। দিনের আলোয় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অভিযুক্ত যুবকের গতিবিধি চিহ্নিত করে পুলিশ। শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়।

বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন অভিযুক্ত। জেরায় অপরাধ স্বীকার করেছেন। তরুণ পারেখ আরও কতগুলি অপরাধে জড়িত এবং কোনও চক্রের হয়ে কাজ করতেন কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ। যদিও ধৃতের স্ত্রীর দাবি, তিনি এবিষয়ে কিছুই জানতেন না। 


```