Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

কথা মতো বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করল এয়ার ইন্ডিয়া

এখনও পর্যন্ত ২২৯ জন নিহত যাত্রীর মধ্যে ১৪৭ জনের পরিবার এবং দুর্ঘটনাস্থলে মৃত ১৯ জনের পরিবারকে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

কথা মতো বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করল এয়ার ইন্ডিয়া

ভেঙে পড়া বিমান

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 26 July 2025 19:41

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে (Ahmedabad Plane Crash) এআই-১৭১ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এয়ার ইন্ডিয়া (Air India)। 

এখনও পর্যন্ত ২২৯ জন নিহত যাত্রীর মধ্যে ১৪৭ জনের পরিবার এবং দুর্ঘটনাস্থলে মৃত ১৯ জনের পরিবারকে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ (Interim Compensation) দেওয়া হয়েছে। আরও ৫২ জনের কাগজপত্র যাচাই সম্পন্ন হয়েছে, এবং তাঁদের পরিবারগুলিকেও ধাপে ধাপে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের স্মৃতিতে এবং তাঁদের পরিবারকে সহায়তা করতে টাটা গোষ্ঠী 'দ্য এআই-১৭১ মেমোরিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট' নামে একটি বিশেষ ট্রাস্ট গঠন করেছে।

এই ট্রাস্টের তরফ থেকে প্রতিটি মৃত যাত্রীর পরিবারের জন্য ১ কোটি টাকা করে এককালীন আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি জানানো হয়েছে।

শুধু তাই নয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বি জে মেডিক্যাল কলেজের হস্টেলের পরিকাঠামো পুনর্গঠনে সাহায্য করবে ট্রাস্টটি। পাশাপাশি, দুর্ঘটনার পর উদ্ধারকাজে যুক্ত থাকা প্রথম উদ্ধারকারী, চিকিৎসক, দুর্যোগ মোকাবিলা কর্মী, সমাজকর্মী এবং সরকারী কর্মীদের মানসিক ও সামাজিক সহায়তাও দেওয়া হবে বলে ট্রাস্ট সূত্রে জানানো হয়েছে।


```