ঘটনার সময় প্রায় ২০ থেকে ২৫ জন কারখানায় ছিলেন বলে জানা যাচ্ছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে। কিছুজন প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন, বাকিরা আটকে পড়েন মৃত্যুকূপে।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 16 February 2026 13:42
দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ড দেখল রাজস্থানের ভিওয়াড়ি শহর (Rajasthan, Bhiwadi)। জানা গিয়েছে, সেখানের একটি রাসায়নিক কারখানার ওই দুর্ঘটনায় (Rajasthan chemical factory fire) অন্তত সাত শ্রমিক জীবন্ত পুড়ে মারা গিয়েছেন। এখনও অন্তত ১০ জনের সেখানে আটকে থাকার আশঙ্কা রয়েছে।
সর্বভারতীয় এক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলছে, প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, খুশখেরা-কারোলি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিয়মিত টহলদারির সময় পুলিশ ঘটনাটি জানতে পারে। খবর পাওয়া মাত্রই শুরু হয় উদ্ধার অভিযান (Bhiwadi factory fire workers killed)।
ঘটনার সময় প্রায় ২০ থেকে ২৫ জন কারখানায় ছিলেন বলে জানা যাচ্ছে। কীকরে সেখানে আগুন লাগল তার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিক তদন্তে অনুমান, মিনিট খানেকের মধ্যেই প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ইউনিট থেকে আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে। কিছুজন প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন, বাকিরা আটকে পড়েন মৃত্যুকূপে।
ধোঁয়া ও আগুনে ঢেকে যায় গোটা এলাকা
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, কারখানার ভিতর থেকে দাউদাউ করে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসছে (industrial fire accident)। ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। কাছাকাছি গাছপালা ও বিভিন্ন স্থাপনার উপরও ধোঁয়ার ঘন স্তর জমতে দেখা যায়। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, আটকে থাকা দুই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার অভিযান জারি রয়েছে।
এদিকে রবিবার সকালে প্রায় ৯টা ৪০ মিনিট নাগাদ কর্নাটকের বাসালারু এলাকায় একটি বেসরকারি কারখানায় রাসায়নিক মজুত ট্যাঙ্ক বিস্ফোরণে (Karnataka Balasuru chemical plant explosion) মৃত্যু হয় বিহারের দুই পরিযায়ী শ্রমিকের (Bihar migrant workers)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বিস্ফোরণের পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি ঘটে কারেকাট্টে এলাকার কীর্তি কেমিক্যাল ফ্যাক্টরিতে। কারখানা স্থানান্তরের পরিকল্পনার অংশ হিসেবে শ্রমিকরা রাসায়নিক সংরক্ষণের ট্যাঙ্ক খুলে সরানোর কাজ করছিলেন। সেই সময় আচমকাই ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়।
প্রসঙ্গত, গত মাসেই গভীর রাতে কলকাতার আনন্দপুরের নাজিরাবাদে 'ওয়াও মোমো'র গোডাউনে আগুন লাগে (Anandapur momo factory fire)। দুর্ঘটনাস্থল থেকে বহু দেহাংশ, আধপোড়া দেহ, কঙ্কাল উদ্ধার করেন উদ্ধারকারীরা। অগ্নিকাণ্ডের পর ২৮ জন নিখোঁজ হিসেবে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল।
ফরেন্সিক ও দমকলের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে জানা যায়, প্রকৃত আগুনের উৎস ছিল সেখানে থাকা একটি ডেকরেটর্সের গুদাম। ওই গুদামের পশ্চিম দিকে তিন তলা বিশিষ্ট অংশ থেকে আগুন ছড়াতে ছড়াতে পুরো ডেকরেটর্স এবং মোমোর গুদাম গ্রাস করে নেয়।