Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

শূন্য পদে নতুন নিয়োগ নয়, অবসরপ্রাপ্তদের ‘ভলান্টিয়ার’ হিসাবে নিতে নির্দেশ রেলে

রেল মন্ত্রকের (Ministry of Rail) এই সিদ্ধান্ত কার্যকর করতে সব জোনাল রেলওয়ে ম্যানেজারদের (Zonal Railway Managers) নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। 

শূন্য পদে নতুন নিয়োগ নয়, অবসরপ্রাপ্তদের ‘ভলান্টিয়ার’ হিসাবে নিতে নির্দেশ রেলে

ফাইল ছবি

শেষ আপডেট: 24 June 2025 12:22

অমল সরকার

শূন্য পদে নতুন নিয়োগ নয়। দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলিতে রেলেরই অবসরপ্রাপ্তদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক (appoint retired employees in rail as volunteer) । রেল মন্ত্রকের (Ministry of Rail) এই সিদ্ধান্ত কার্যকর করতে সব জোনাল রেলওয়ে ম্যানেজারদের (Zonal Railway Managers) নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। তাতে বলা হয়েছে, নন-গেজেটেড পদগুলিতে অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হোক।

রেল কর্মচারী সংগঠনগুলির দাবি, শূন্যপদের সংখ্যা কয়েক লাখ (few lakhs vacant post)। রেলের সব জোন, ডিভিশন, সেকশন বিগত দশ-বারো বছর ধরে অর্ধেক কর্মচারী নিয়ে চলছে। কোথাও কোথাও আরও কম। রেলমন্ত্রকের সিদ্ধান্তে কর্মচারী সংগঠনগুলি ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, এই ফলে রেলের কর্মচারীদের মধ্যে বয়সের ভারসাম্য নষ্ট হবে। কিন্তু রেল মন্ত্রক খরচ কমাতে নতুন নিয়োগে একপ্রকাশ রেল সিগনাল দিয়ে রেখেছে। অবসরপ্রাপ্তরা নতুন করে কাজে যোগ দিলে শুধুই বেতন পাবেন। অন্য কোনও সুযোগসুবিধা তাদের দেওয়া হবে না। এইভাবে খরচের বোঝা কমানোর চেষ্টা হিতে বিপরীত হতে পারে, আশঙ্কা রেল কর্মচারী সংগঠনগুলির।

আরও অনেক সরকারি সংস্থার মতো রেলের কর্মচারীদের মূলত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। গেজেটেড ও নন-গেজেটেড। গেজেটেড হল ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসের অফিসারেরা। এই ক্যাটিগরিতে সরাসরি পরীক্ষা এবং পদোন্নতি, দুইভাবেই আসা যায়। এর বাইরের পদগুলিতে নন-গে়জেটেড হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। যদিও এই ক্যাটিগরিতেও ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল স্টাফ, গার্ড, ড্রাইভারের মতো গুরুত্বপূর্ণ পদ আছে।

রেল বোর্ডের ডিরেক্টর (এস্টাব্লিশমেন্ট) ইউকে তেওয়ারি রেলের জোনগুলির প্রধানদের গত শুক্রবার লেখা এক নির্দেশিকায় সরকারি সিদ্ধান্ত জানিয়েছেন। তাতে বলা হয়েছে, ১ থেকে ৯ পর্যন্ত পে লেবেল বা বেতনক্রমের পদগুলিতে অবসরপ্রাপ্তদের নিয়োগ করা যাবে। তারা অবসরের সময় যে বেতন পেতেন নতুন নিয়োগের পর সেই পরিমাণ অর্থই বেতন পাবেন।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রয়োজনে হায়ার পে লেবেল বা উচ্চ বেতনের অবসরপ্রাপ্তকেও এই পদগুলিতে নিয়োগ করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে অবসরকালীন বেতন পাবেন না। ১ থেকে ৯ নম্বর পে লেবেলের জন্য বরাদ্দ বেতনে কাজ করতে হবে। অর্থাৎ কম বেতনে যোগ দিতে হবে তাদের। কারণ, বেতন নির্ধারণ করা হবে নিয়োগ পাওয়া পদকে বিবেচনায় রেখে।

ইউকে তেওয়ারি তাঁর নির্দেশিকায় বলেছেন, শূন্যপদে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্তদের স্বেচ্ছাসেবক বা ‘ভলান্টিয়ার’ বলা হবে। তবে কেন বেতনভুক কর্মচারীদের ভলান্টিয়ার বলা হবে তার কোনও ব্যাখ্যা তাঁর নির্দেশিকায় উল্লেখ নেই। বলা হয়েছে, ডিভিশন্যাল রেলওয়ে ম্যানেজার বা ডিআরএম-রা ভলান্টিয়ার বা অবসরপ্রাপ্তদের নিয়োগ করতে পারবেন। জোনাল হেড কোয়াটারে নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে জোনাল ম্যানেজারদের।


```