Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রেলযাত্রীদের জন্য সুখবর! ১২ নয়, এবার সব লোকাল ট্রেন ১৬ বগির! বড় ঘোষণা রেলমন্ত্রীর

গত সপ্তাহে মুম্বইতে ভিড়ে ঠাসা লোকালের পাদানিতে ঝুলে গন্তব্যে যেতে গিয়ে ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে চার রেলযাত্রীর। তারপর থেকেই রেলের যাত্রী সুরক্ষা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল।

রেলযাত্রীদের জন্য সুখবর! ১২ নয়, এবার সব লোকাল ট্রেন ১৬ বগির! বড় ঘোষণা রেলমন্ত্রীর

ফাইল ছবি।

শেষ আপডেট: 18 June 2025 12:54

দ্য ওয়াল ব্যুরো: অতীতে সব লোকাল ট্রেনের (Local Train) মোট বগির সংখ্যা ছিল ৯টি। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে যাত্রী সংখ্যা বৃদ্ধির জেরে গত বছর থেকে দেশে দেশের সব লোকাল ট্রেনে বগির সংখ্যা ৯ থেকে বাড়িয়ে ১২ বগি করেছিল রেল কর্তৃপক্ষ। এবার সেই সংখ্যা বাড়িয়ে ১৬ করা হচ্ছে (16 coaches)। সম্প্রতি হরিয়ানার মানেসরে এমনই ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister )।

রেলমন্ত্রীর কথায়, লোকাল ট্রেনে বগির সংখ্যা ৯ থেকে ১২ করা হলেও ব্যস্ত সময়ে ট্রেনগুলিতে যাত্রীচাপ অত্যধিক থাকে। তাই যাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত (Good news for Rail Passengers)। তবে অনেকে রেলমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে মুম্বই দুর্ঘটনার মিল খুঁজে পাচ্ছেন।

গত সপ্তাহে মুম্বইতে ভিড়ে ঠাসা লোকালের পাদানিতে ঝুলে গন্তব্যে যেতে গিয়ে ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে চার রেলযাত্রীর। তারপর থেকেই রেলের যাত্রী সুরক্ষা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল। তারই জেরে রেলের এই পদক্ষেপ বলেও অনেকের মত।

রেলমন্ত্রক সূত্রের খবর, শুধু ১৬ বগি নয়, ক্ষেত্র বিশেষে লোকাল ট্রেনের বগি সংখ্যা ২০ও করা হতে পারে। প্রাথমিকভাবে ১৬ এবং ২০ কোচের মোট ১০০টি মেইন লাইন ইএমএউ মেমু ট্রেন তৈরি করা হচ্ছে বলে রেল মন্ত্রী জানিয়েছেন। আগামীদিনে এই সংখ্যা আরও বাড়ানো হবে।মুম্বই, কলকাতা, দিল্লি সহ  গোটা দেশজুড়ে এই ১২ বগির লোকাল ট্রেন চালানো হবে। তবে কবে থেকে এই নতুন ট্রেন চলাচল শুরু হবে তা নির্দিষ্ট করে কিছু জানাননি রেলমন্ত্রী।

রেলসূত্রের খবর, বিষয়টি কিছুটা সময়সাপেক্ষে। কারণ, শুধু ১২ বগির ট্রেন তৈরি করলেই হবে না, প্লাটফর্মও বড় করতে হতে পারে। সেক্ষেত্রে সামগ্রিক পরিকাঠামোর মানোন্নয়ন ছাড়া ১২ বগির ট্রেন চালু করা সম্ভব নয়।


```