Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধ্যমিকের মেধা তালিকায় নতুন করে ৯ জনের নাম, প্রথম দশে ৭৫, প্রকাশিত হল রিভিউ রেজাল্ট

গত ২ মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Exam 2025)। 

মাধ্যমিকের মেধা তালিকায় নতুন করে ৯ জনের নাম,  প্রথম দশে ৭৫, প্রকাশিত হল রিভিউ রেজাল্ট

ফাইল ছবি।

শেষ আপডেট: 18 June 2025 11:48

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2025) রিভিউ এবং স্কুটিনি ফলাফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সকাল ৯ টায় পর্ষদের ওয়েবসাইটে পিপিআর (Post Publication Review ) ও পিপিএস ( Post Publication Scrutiny)-এর ফলাফল প্রকাশ করা হয়।

নয়া ফলাফল সামনে আসতে দেখা যাচ্ছে, মাধ্যমিকের মেধা তালিকায় নতুন করে আরও ৯ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। যার ফলে, প্রথম দশে মোট কৃতীর সংখ্যা দাঁড়াল ৭৫ জন। গত ২ মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Exam 2025)। প্রকাশিত ফলাফলের রিভিউ এবং স্কুটিনি নিয়ে অনেক পরীক্ষার্থী আবেদন করেছিলেন। এদিন সেই পিপিআর ও পিপিএস-এর ফলাফল প্রকাশ করল পর্ষদ।

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীরা https://result.wbbsedata.com ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ-ইন করলেই ফলাফল দেখতে পারবে।

স্কুলগুলি নিজেদের স্কুল লগইন-এর মাধ্যমে PDF ফর্ম্যাটে একত্রে সব ছাত্রছাত্রীর পিপিআর/পিপিএস ফলাফল ডাউনলোড করতে পারবে। 

পর্ষদের তরফে আরও জানানো হয়েছে, যাঁদের নম্বর পরিবর্তন হয়েছে, সেই ছাত্রছাত্রীদের নতুন মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে। তবে এই কাজটি করতে হবে ফল প্রকাশের সাত দিনের মধ্যে। আর এর জন্য আগের অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট জমা দিতে হবে।

এ ব্যাপারে সমস্ত  বিদ্যালয় ও পরিদর্শকদের সক্রিয় ভূমিকার আবেদন জানিয়ে পর্ষদের সচিব সুব্রত ঘোষ জানিয়েছেন, সময়মতো ফল প্রকাশ করা  হচ্ছে। সংশোধিত মার্কশিট বিতরণের ক্ষেত্রেও সকলের সহযোগিতা প্রয়োজন।


```