Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

শীর্ষ পদ খোয়ানোর পরেও নীরব রাঘব, পাল্টা জল্পনা উস্কে দলের হয়ে সংসদে তোলা ইস্যুর ভিডিও পোস্ট

ভিডিওর ক্লিপগুলিতে দেখা যায়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এবং বৃহত্তর অর্থনীতির সঙ্গে যুক্ত একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছেন তিনি। কোথাও মোবাইল ডেটা প্যাকের মেয়াদ শেষ হওয়ার নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন, কোথাও আবার দ্রুত ডেলিভারি প্ল্যাটফর্মে কর্মরত গিগ ওয়ার্কারদের কাজের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

শীর্ষ পদ খোয়ানোর পরেও নীরব রাঘব, পাল্টা জল্পনা উস্কে দলের হয়ে সংসদে তোলা ইস্যুর ভিডিও পোস্ট

রাঘব চাড্ডা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 3 April 2026 09:06

দ্য ওয়াল ব্যুরো: দলের শীর্ষ পদ থেকে সরানো হয়েছে (AAP Rajya Sabha Deputy Leader Change), তবু সেই প্রসঙ্গে একটিও শব্দ নয়। বরং সংসদের ইস্যুকেই সামনে রেখে ভিডিও পোস্ট করলেন রাঘব চাড্ডা। আম আদমি পার্টি (এএপি)-র অন্দরে চলা টানাপড়েনের মাঝেই এই পদক্ষেপ নতুন করে জল্পনা উসকে দিল (Raghav Chadha Demotion AAP)।

বৃহস্পতিবারই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দেয় অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) নেতৃত্বাধীন আপ। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের প্রথম প্রতিক্রিয়া দেন তিনি, একটি ভিডিওর মাধ্যমে, যা পোস্ট করা হয় তাঁর এক্স (X) অ্যাকাউন্টে।

তবে সেই ভিডিওতে নিজের পদ খোয়ানো বা দলের নেতৃত্বের সঙ্গে কোনও মতভেদের প্রসঙ্গ তোলেননি চাড্ডা। বরং সেখানে তুলে ধরা হয়েছে রাজ্যসভায় তাঁর সাম্প্রতিক বক্তব্যের বিভিন্ন অংশ।

ভিডিওর ক্লিপগুলিতে দেখা যায়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এবং বৃহত্তর অর্থনীতির সঙ্গে যুক্ত একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছেন তিনি। কোথাও মোবাইল ডেটা প্যাকের মেয়াদ শেষ হওয়ার নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন, কোথাও আবার দ্রুত ডেলিভারি প্ল্যাটফর্মে কর্মরত গিগ ওয়ার্কারদের কাজের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

পদ বদল, জল্পনা তুঙ্গে

এর আগে এদিনই আপ আনুষ্ঠানিকভাবে রাজ্যসভা সচিবালয়কে জানায়, চাড্ডাকে আর যাতে হাউসে কথা বলার সময় না দেওয়া হয়।

তাঁর জায়গায় পাঞ্জাবের সাংসদ এবং লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর অশোক মিত্তলকে নতুন ডেপুটি লিডার হিসেবে মনোনীত করা হয়েছে। সঞ্জয় সিং আগের মতোই দলে রাজ্যসভায় নেতা হিসেবে থাকছেন।

বর্তমানে ২৪৫ সদস্যের রাজ্যসভায় এএপি-র মোট ১০টি আসন রয়েছে, তার মধ্যে সাতটি পাঞ্জাব থেকে এবং তিনটি দিল্লি থেকে। সংখ্যার বিচারে বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পর এএপি চতুর্থ বৃহত্তম দল।

রাঘবের উত্থান ও যাত্রাপথ

এই বছরই ৩৭-এ পা দেওয়া রাঘব চাড্ডা ২০১২ সালে দল গঠনের সময় থেকেই আপ-এর সঙ্গে যুক্ত। 'ইন্ডিয়া এগেইনস্ট করাপশন' আন্দোলনের শেষ পর্বে তাঁর সঙ্গে কেজরিওয়ালের পরিচয় হয়, যখন আন্দোলনকে রাজনৈতিক দলে রূপান্তর করার আলোচনা চলছিল। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৩।

দলে যোগ দেওয়ার পর দিল্লি লোকপাল বিল খসড়া তৈরির দায়িত্ব পান তিনি, যা ছিল দলের অন্যতম প্রথম আইন প্রণয়ন সংক্রান্ত অগ্রাধিকার।

পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং দিল্লির মডার্ন স্কুলের প্রাক্তনী চাড্ডা খুব দ্রুত দলের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। টেলিভিশন বিতর্কে নিয়মিত উপস্থিতি ছিল তাঁর। মাত্র ২৬ বছর বয়সেই তাঁকে দলের জাতীয় কোষাধ্যক্ষ করা হয়।

২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে রাজিন্দর নগর কেন্দ্র থেকে জিতে আসেন তিনি। পরে দিল্লি জল বোর্ডের ভাইস-চেয়ারম্যান করা হয় তাঁকে। ২০২২ সালে আপ-এর মনোনয়নে রাজ্যসভায় প্রবেশ করেন।

দীর্ঘ সময় ধরে তাঁকে কেজরিওয়ালের ঘনিষ্ঠ বৃত্তের সদস্য এবং দলের অন্যতম শীর্ষ নেতা হিসেবে দেখা হত। ফলে এই পদ থেকে সরানোকে অনেকেই তাঁর রাজনৈতিক অবস্থানের বড় পরিবর্তন হিসেবে দেখছেন।

কেন এই সিদ্ধান্ত?

যদিও চাড্ডাকে সরানোর কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি আপ, তবে গত কয়েক মাস ধরেই দলীয় অন্দরে তাঁর অবস্থান নিয়ে জল্পনা চলছিল।

দলের গুরুত্বপূর্ণ কার্যক্রমে তাঁর অনুপস্থিতি এবং কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলিতে তাঁর নীরবতা, এই সবই রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছিল।

তবে এর মধ্যেও রাজ্যসভায় একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেছেন চাড্ডা - যার মধ্যে রয়েছে বিমানবন্দরে খাবারের উচ্চ মূল্য, গিগ ওয়ার্কারদের অধিকার এবং বড় শহরগুলিতে যানজটের সমস্যা।

সংসদে রাঘবের তোলা গুরুত্বপূর্ণ ইস্যু

রাঘব চাড্ডা সংসদে যে বিষয়গুলি তুলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য -

  • গিগ ওয়ার্কারদের সমস্যা: কম মজুরি, ১০ মিনিট ডেলিভারি মডেল এবং সামাজিক সুরক্ষার অভাব নিয়ে উদ্বেগ
  • ডিজিটাল কনটেন্ট নির্মাতা: অ্যালগরিদমিক পক্ষপাত ও কনটেন্ট সরিয়ে দেওয়ার বিরুদ্ধে কপিরাইট আইনে সংশোধনের দাবি
  • স্বাস্থ্য ক্ষেত্র: ‘ওয়ান নেশন, ওয়ান হেলথ ট্রিটমেন্ট’ প্রস্তাব এবং বেসরকারি হাসপাতালের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন
  • খাদ্যে ভেজাল: ইউরিয়া-সহ ক্ষতিকর উপাদান মেশানোর বিষয় তুলে ধরা
  • বিমানবন্দরে সস্তা খাবার: ১৫০টির বেশি বিমানবন্দরে সাশ্রয়ী খাবারের ব্যবস্থা করার প্রস্তাব
  • ২৮ দিনের রিচার্জ ইস্যু: মোবাইল প্ল্যান ৩০ বা ৩১ দিনের করার দাবি এবং অব্যবহৃত ডেটা বহাল রাখার প্রস্তাব
  • ব্যাঙ্ক জরিমানা: ন্যূনতম ব্যালান্স না রাখলে জরিমানা তুলে দেওয়ার দাবি
  • যৌথ আয়কর ফাইলিং: বিবাহিত দম্পতিদের যৌথভাবে আয়কর জমা দেওয়ার প্রস্তাব
  • পিতৃত্বকালীন ছুটি: এটিকে আইনি অধিকার করার দাবি

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় রাজনীতিতে বিরোধী শিবিরের ভাঙন ও দলবদলের প্রবণতা নতুন নয়। কিন্তু রাঘব চাড্ডার মতো তরুণ এবং গুরুত্বপূর্ণ নেতাকে ঘিরে এই ধরনের জল্পনা ভবিষ্যতে আপের সংগঠন ও কৌশলে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে, রাজধানীর রাজনীতিতে এখন প্রশ্ন একটাই রাঘব চাড্ডার এই নীরবতা কি কৌশলী পদক্ষেপ? নাকি বড় কোনও রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস?

অন্যদিকে, নতুন ডেপুটি লিডার অশোক মিত্তল বলেন, “আমাদের দল গণতান্ত্রিক। প্রত্যেক নেতাকে শেখার সুযোগ দেওয়া হয়। আগে এনডি গুপ্তা ছিলেন, তারপর চাড্ডা জি, এখন আমি।”


```