Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

আপ জিতলে ‘পাঞ্জাব মডেল’ আসবে গুজরাতেও, গরিবদের বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি কেজরিওয়ালের

সব প্রকল্পই গুজরাতেও বাস্তবায়ন করা সম্ভব বলে আশ্বাস দেন আপ প্রধান। তাঁর কথায়, মানুষ যদি তাঁদের সমর্থন করে, তাহলে একই ধরনের উন্নয়ন গুজরাতেও দেখা যাবে।

আপ জিতলে ‘পাঞ্জাব মডেল’ আসবে গুজরাতেও, গরিবদের বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়াল

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 March 2026 23:29

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে সফরে গিয়ে পাঞ্জাবের ‘মডেল’ (Punjab Model Benefits) সামনে রেখে বড় প্রতিশ্রুতি দিলেন আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal promises Punjab Model in Gujarat)। শুক্রবার তিনি দাবি করেন, পাঞ্জাবে এখন কৃষক ও শ্রমিকরা দেশের নামী বেসরকারি হাসপাতালগুলিতে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাচ্ছেন (AAP Free Healthcare poor people Gujarat)।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে কেজরিওয়াল বলেন, যেসব হাসপাতালে সাধারণত কোটিপতিরাও চিকিৎসা করাতে যান, সেখানেই এখন পাঞ্জাবের কৃষক ও শ্রমিকরা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। তাঁর কথায়, গুজরাতেও তাঁর দল ক্ষমতায় এলে একই ধরনের সুবিধা চালু করা সম্ভব। সেই সঙ্গে ভোটারদের উদ্দেশে বার্তা দেন, “বিজেপিকে সরান, ঝাড়ু আনুন।”

পাঞ্জাবে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন কেজরিওয়াল। তাঁর দাবি, সেখানে এখন কার্যত ‘কৃষকদের সরকার’ চলছে। কৃষিক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হচ্ছে, ফসলের মূল্য ২৪ ঘণ্টার মধ্যে কৃষকদের হাতে পৌঁছে যাচ্ছে। শুধু তাই নয়, গত চার বছরে খাল থেকে সেচের জলের আওতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ২০ শতাংশ থেকে বেড়ে তা এখন ৭৮ শতাংশ জমিতে পৌঁছেছে বলে দাবি করেন তিনি।

এই সব প্রকল্পই গুজরাতেও বাস্তবায়ন করা সম্ভব বলে আশ্বাস দেন আপ প্রধান। তাঁর কথায়, মানুষ যদি তাঁদের সমর্থন করে, তাহলে একই ধরনের উন্নয়ন গুজরাতেও দেখা যাবে।

এদিন গুজরাতের আদিবাসী অধ্যুষিত দাহোদ অঞ্চলে একটি জনসভায় বক্তব্য রাখেন কেজরিওয়াল। সেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার জামনগরে একটি জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান কেজরিওয়াল। তাঁর অভিযোগ, বিজেপি দীর্ঘদিন ধরে গুজরাতকে ‘লুট’ করছে। একই সঙ্গে কংগ্রেস ও বিজেপি - দুই দলই মিলিতভাবে রাজ্যকে দুর্বল করে তুলেছে বলেও দাবি করেন তিনি।

প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, গুজরাতের একাধিক সরকারি দফতরে দুর্নীতি গভীরভাবে ঢুকে রয়েছে। তাঁর কথায়, শাসক বিজেপি রাজ্যের সর্বনাশ করেছে, আর সেই পতনকে কার্যত মদত দিয়েছে কংগ্রেস।


```