Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

আদালতের রায় মানতে হবে, কেজরিওয়ালের মুক্তিতে মন্তব্য আন্না হাজারের, দেশের কথা ভাবার পরামর্শও দিলেন

কেজরিওয়ালের উদ্দেশে পরামর্শ দিতে গিয়ে আন্না হাজারে বলেন, “সমাজ ও দেশের জন্য কাজ করুন। নিজের বা দলের কথা ভেবে কাজ করবেন না।” তিনি কেজরিওয়াল এবং সিসোদিয়াকে তাঁর “কর্মী (স্বেচ্ছাসেবক)” বলেও উল্লেখ করেন।

আদালতের রায় মানতে হবে, কেজরিওয়ালের মুক্তিতে মন্তব্য আন্না হাজারের, দেশের কথা ভাবার পরামর্শও দিলেন

কেজরিওয়াল ও আন্না হাজারে, একসময়ের সহযোদ্ধা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 February 2026 21:30

দ্য ওয়াল ব্যুরো: একসময় কেজরিওয়াল ছিলেন দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াইয়ের সহযোদ্ধা। দিল্লির আবগারি বা মদের নীতি মামলায় (Delhi excise policy case) অরবিন্দ কেজরিওয়ালের অব্যাহতি পাওয়ার (Arvind Kejriwal discharge excise case) পর রাউস অ্যাভিনিউ আদালতের রায়কে সসম্মানে স্বাগত জানালেন সমাজকর্মী আন্না হাজারে (Anna Hazare)। শুক্রবার তিনি স্পষ্ট জানান, দেশের বিচারব্যবস্থা সর্বোচ্চ, তাই আদালতের রায় মেনে নেওয়াই উচিত (Anna Hazare Welcomes Kejriwal’s Discharge in Excise Case)।

মহারাষ্ট্রের আহিল্যানগর জেলার রালেগাঁও সিদ্ধিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাজারে বলেন, “আমাদের দেশ বিচারব্যবস্থার উপরেই দাঁড়িয়ে আছে। এত বিভিন্নতা, দল, জাতি, ধর্ম, থাকা সত্ত্বেও দেশ চলছে বিচারব্যবস্থার কারণেই।”

তিনি আরও সতর্ক করেন, শক্তিশালী বিচারব্যবস্থা না থাকলে দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং অপরাধীদের প্রভাব বেড়ে যেতে পারে।

‘রায় মানতেই হবে’, আগের মন্তব্য প্রসঙ্গে আন্না

এর আগে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর কঠোর মন্তব্য করেছিলেন হাজারে (Anna Hazare reaction Arvind Kejriwal)। সেই প্রসঙ্গে তিনি বলেন, তখনও আদালতের কোনও রায় আসেনি, অভিযোগই ছিল মূল ভিত্তি। “তখন অভিযোগ ভাসছিল। এখন আদালত বলেছে, তাঁর কোনও ভূমিকা নেই। তাই এই রায় আমাদের মেনে নিতেই হবে,” বলেন আন্না হাজারে।

তিনি আরও যোগ করেন, গণতন্ত্রে বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধা রাখা অত্যন্ত জরুরি।

কী রায় দিয়েছে আদালত?

শুক্রবার রাজধানীর একটি আদালত কেজরিওয়াল, তাঁর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)-সহ মোট ২১ জনকে আবগারি নীতি মামলায় অব্যাহতি দেয়।

আদালত কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই (Central Bureau of Investigation)-কে ভর্ৎসনা করে জানায়, এই মামলায় কোনও “বৃহত্তর ষড়যন্ত্র” বা “অপরাধমূলক উদ্দেশ্য”-এর প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ মার্চ এই মামলায় প্রথমে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং পরে সিবিআই কেজরিওয়ালকে গ্রেফতার করে। প্রায় ১৫৫ দিন জেলে থাকার পর তিনি জামিন পান।

‘নিজে বা দল নয়, দেশের কথা ভাবুন’

কেজরিওয়ালের উদ্দেশে পরামর্শ দিতে গিয়ে আন্না হাজারে বলেন, “সমাজ ও দেশের জন্য কাজ করুন। নিজের বা দলের কথা ভেবে কাজ করবেন না।” তিনি কেজরিওয়াল এবং সিসোদিয়াকে তাঁর “কর্মী (স্বেচ্ছাসেবক)” বলেও উল্লেখ করেন।

পুরনো সম্পর্ক, ভাঙনের ইতিহাস

২০১১ সালের ‘ইন্ডিয়া অ্যাগেইনস্ট করাপশন’ আন্দোলনের অন্যতম মুখ ছিলেন হাজারে, কেজরিওয়াল ও সিসোদিয়া। সেই আন্দোলন তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল।

পরবর্তীতে কেজরিওয়াল আম আদমি পার্টি (Aam Aadmi Party) গঠন করে রাজনৈতিক ময়দানে প্রবেশ করেন এবং দিল্লিতে ক্ষমতায় আসেন। তবে আন্দোলন রাজনৈতিক রূপ নেওয়ার পর হাজারে নিজেকে সরে নেন।

গ্রেফতারের সময় কড়া সমালোচনা

২০২৪ সালে কেজরিওয়ালের গ্রেফতারের সময় আন্না হাজারে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, যে ব্যক্তি দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখ ছিলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা “বিদ্রূপাত্মক”।

তিনি আরও অভিযোগ করেছিলেন, কোটি কোটি মানুষের বিশ্বাস ভেঙেছেন কেজরিওয়াল এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ২০১১ সালের আন্দোলনকে ধ্বংস করেছে।

তবে আদালতের রায়ের পর সেই অবস্থান থেকে সরে এসে এবার তিনি স্পষ্ট করলেন, বিচারব্যবস্থার সিদ্ধান্তই চূড়ান্ত।


```