Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

একেবারেই ‘চেনা চিত্রনাট্য’, কেজরিওয়ালের ক্লিনচিটে বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের

কংগ্রেস এই ঘটনাকে বিজেপির "পূর্বনির্ধারিত চিত্রনাট্য" বলে তোপ দেগেছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে আসন্ন গুজরাত ও পাঞ্জাব নির্বাচনের বৈতরণী পার হওয়ার কৌশল হিসেবে দেখছে।

একেবারেই ‘চেনা চিত্রনাট্য’, কেজরিওয়ালের ক্লিনচিটে বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের

অরবিন্দ কেজরিওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 February 2026 17:06

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির আবগারি মামলায় ক্লিনচিট (Arvind Kejriwal clean chit) পেয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শুক্রবার দিল্লির আদালত কেজরিওয়াল, তাঁর ডেপুটি মণীশ সিসৌদিয়া এবং তেলঙ্গানার (Telengana) নেত্রী কে কবিতা-সহ ২১ জনকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে। আদালতের এই রায়ের পর নতুন করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। কংগ্রেস এই ঘটনাকে বিজেপির "পূর্বনির্ধারিত চিত্রনাট্য" বলে তোপ দেগেছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে আসন্ন গুজরাত ও পাঞ্জাব নির্বাচনের বৈতরণী পার হওয়ার কৌশল হিসেবে দেখছে।

আদালতের পর্যবেক্ষণ ও কেজরিওয়ালের প্রতিক্রিয়া

সিবিআই-এর চার্জশিট নিতে অস্বীকার করে বিশেষ বিচারক জিতেন্দ্র সিং স্পষ্ট জানিয়েছেন, আবগারি নীতি প্রণয়নের ক্ষেত্রে কোনও "বড় ষড়যন্ত্র বা অপরাধমূলক অভিসন্ধি" খুঁজে পাওয়া যায়নি। আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ষড়যন্ত্রের যে তত্ত্ব খাড়া করতে চেয়েছিল, তা বিচারবিভাগীয় পর্যালোচনায় টেকেনি। এই রায়ের পর আবেগপ্রবণ কেজরিওয়াল একে স্বাধীন ভারতের ইতিহাসের "সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র" বলে দাবি করেছেন।

কংগ্রেসের নিশানায় বিজেপি: ‘ইচ্ছাধারী নাগ’

আদালতের রায়ের প্রতিক্রিয়ায় কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান পবন খেরা বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বিজেপিকে "ইচ্ছাধারী নাগ" বা "shape-shifter" (রূপ পরিবর্তনকারী) আখ্যা দিয়ে বলেছেন, "বিজেপি কোনও রাজনৈতিক দল নয়। এদের একটাই লক্ষ্য—কংগ্রেসকে হারানো এবং কংগ্রেস মুক্ত ভারত তৈরি করা।"

নির্বাচনী কৌশলের অভিযোগ

পবন খেরা অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনগুলোকে সামনে রেখে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। তাঁর কথায়, "নির্বাচন আসছে, তাই চিত্রনাট্য তৈরি। যেখানে বিজেপি সুবিধা দেখছে, যেমন আম আদমি পার্টি (আপ)। তাদের বিরুদ্ধে মামলা হঠাৎ হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। অথচ, তামিলনাড়ুর নির্বাচনের কথা মাথায় রেখে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলা হঠাৎ জোরদার করা হচ্ছে।" প্রসঙ্গত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের প্রসঙ্গ টেনে তিনি এই অভিযোগ তোলেন।

মোদীর সাম্প্রতিক টিএমসি প্রশংসা প্রসঙ্গেও কটাক্ষ করেছেন খেরা। তিনি বলেন, "১২ বছর ধরে টিএমসি-র বিরুদ্ধে বিষোদগার করার পর এখন নরেন্দ্র মোদী স্বয়ং তাঁদের প্রশংসা করছেন। এটি সম্মানের কারণে নয়, কংগ্রেসকে আঘাত করার সস্তা কৌশল।"

বিশ্লেষকদের মতে, আবগারি মামলায় কেজরিওয়ালদের অব্যাহতি পাওয়া আপের জন্য বড় রাজনৈতিক জয়। তবে এর নেপথ্যে বিজেপির নির্বাচনী কৌশল রয়েছে বলে যে অভিযোগ কংগ্রেস তুলেছে, তা আসন্ন নির্বাচনের আবহে বিরোধীদের একজোট হওয়ার ইঙ্গিত দেয়।


```