Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রাজ্যসভায় পদ খোয়ালেন রাঘব চাড্ডা! এবার কি তবে বিজেপির পথে?

বড় ধাক্কা পার্টির সাংসদ রাঘব চাড্ডার জন্য। রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে।

রাজ্যসভায় পদ খোয়ালেন রাঘব চাড্ডা! এবার কি তবে বিজেপির পথে?

রাঘব চাড্ডা

শেষ আপডেট: 2 April 2026 15:27

দ্যা ওয়াল ব্যুরো: আবগারি দুর্নীতিতে জড়িয়ে দিল্লির মসনদ হারিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আদালত থেকে এই মামলায় মুক্তি পাওয়ার পরে যখন রাজনীতির মূল স্রোতে ফিরছিল আপ (AAP), ঠিক তখনই বড় ধাক্কা পার্টির সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) জন্য। রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। তাঁর জায়গায় এই পদে এসেছেন পাঞ্জাবের সাংসদ অশোক মিত্তল।    

২০২৩ সাল থেকে এই পদে ছিলেন রাঘব চাড্ডা। রাজ্যসভার সচিবালয়কে এই পরিবর্তনের বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছে আপ। পাশপাশি, রাঘব চাড্ডা বলার জন্য আর কোনও সময় যাতে বরাদ্দ না করা হয় সেই বিষয়েও সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই আম আদমি পার্টির সাংসদকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, এবার  তিনি কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? দলের সাম্প্রতিক এই সিদ্ধান্ত এবং তাঁর দীর্ঘ নীরবতা এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। 

  

সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় স্বস্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এরপর দলের শীর্ষ নেতৃত্ব সমাজ মাধ্যমে সক্রিয় হয়ে ওঠেন। কেজরিওয়ালের সমর্থনে পর পর প্রতিক্রিয়া জানাতে শুরু করেন সবাই। কিন্তু সেই সময়ে চাড্ডার নীরবতা নজরে আসে সকলেরই। রাজনৈতিক মহলের একাংশের মত, এই নীরবতা কেবল চাড্ডার ব্যক্তিগত অবস্থান নয়, বরং তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্তেরও ইঙ্গিত।

সাম্প্রতিক অতীতে, দলীয় কাজ থেকেও কিছুটা দূরে থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, দলের বৈঠক, সাংবাদিক সম্মেলন, এমনকি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজেও অনুপস্থিত থেকেছেন। এই ঘটনা তাঁর দল ছাড়ার জল্পনাকে আরও বাড়িয়েছে। তবে আপের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। দলের কিছু নেতা মনে করছেন, রাঘবের বিজেপিতে যোগ দেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু, তাঁর সাংগঠনিক পদ খোয়ানো এবং নীরবতা জল্পনা বাড়িয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় রাজনীতিতে বিরোধী শিবিরের ভাঙন ও দলবদলের প্রবণতা নতুন নয়। কিন্তু রাঘব চাড্ডার মতো তরুণ এবং গুরুত্বপূর্ণ নেতাকে ঘিরে এই ধরনের জল্পনা ভবিষ্যতে আপের সংগঠন ও কৌশলে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে, রাজধানীর রাজনীতিতে এখন প্রশ্ন একটাই রাঘব চাড্ডার এই নীরবতা কি কৌশলী পদক্ষেপ? নাকি বড় কোনও রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস? 


```