স্ত্রী সংসার ছেড়ে চলে যাওয়ার মানসিক আঘাতে চরম পদক্ষেপ করলেন নিরাপত্তাকর্মী। তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে শিশুরা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 April 2026 14:43
দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক অশান্তির জেরে তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মহারাষ্ট্রের (Maharashtra) সোলাপুরের ঘটনা। শিশুরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ভীমা আন্না ওয়াঘমারে (Bhima Anna Waghmare), বয়স ৩৪। একটি সিমেন্ট কোম্পানিতে (Cement Company) নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি। বুধবার বিকেলে সোলাপুর জেলার তিরহে গ্রামে (Tirhe Village) এই ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে (Preliminary Investigation) উঠে এসেছে, পারিবারিক অশান্তি (Domestic Dispute) থেকেই এই চরম পদক্ষেপ। অভিযুক্তের স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়িতে (Parents' House) চলে গিয়েছিলেন। আত্মীয়রা একাধিকবার বিষয়টি মেটানোর চেষ্টা করলেও তিনি আর ফিরে আসতে রাজি হননি। এই পরিস্থিতিতে মানসিক চাপে (Mental Stress) ভুগছিলেন ভীমা।
সন্তানদের নিয়ে তিনি ভালসাংয়ের (Valsang) কাছে একটি খামারে (Farm) যান। সেখানেই তিন সন্তানকে বিষ খাওয়ান এবং পরে নিজেও তা সেবন করেন। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি। অন্যদিকে, তিন শিশুকে দ্রুত সোলাপুরের একটি সরকারি হাসপাতালে (Government Hospital) ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে আইসিইউ-তে (ICU) সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনায় মামলা (Case) রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত (Investigation) চলছে।
এদিকে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফ্ফরনগরের (Muzaffarnagar) সরওয়াত এলাকা থেকে আর এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। সেখানে ইরশাদ (Irshad) নামে ৩২ বছরের এক ব্যক্তি তাঁর স্ত্রী নরিন (Noreen) ও দুই সন্তান— দুই বছরের আহিল (Ahil) এবং দুই মাসের আকশাকে (Aksha) খুন (Murder) করে আত্মহত্যা করেন বলে অভিযোগ।
পুলিশের প্রাথমিক অনুমান, ইদের (Eid) উপহারকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। চারটি দেহই ময়নাতদন্তে (Postmortem) পাঠানো হয়েছে।