Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইরান সঙ্কটের আবহে ‘দুঃসাহস দেখালে কড়া জবাব দেওয়া হবে’, নাম না করে পাকিস্তানকে বার্তা রাজনাথের

বৃহস্পতিবার ভোটমুখী কেরলে আয়োজিত এক ‘সৈনিক সম্মান সম্মেলন’-এ বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। যদিও কোনও দেশের নাম সরাসরি উচ্চারণ করেননি, তাঁর বক্তব্য যে মূলত পাকিস্তানকে উদ্দেশ্য করেই, তা একপ্রকার স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল।

ইরান সঙ্কটের আবহে ‘দুঃসাহস দেখালে কড়া জবাব দেওয়া হবে’, নাম না করে পাকিস্তানকে বার্তা রাজনাথের

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

পৃথা ঘোষ

শেষ আপডেট: 2 April 2026 14:28

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির আবহে প্রতিবেশী দেশকে কড়া বার্তা দিল ভারত (Rajnath Singh warning Pakistan)। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানিয়ে দিলেন, বর্তমান পরিস্থিতিতে যদি কোনও ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নেওয়া হয়, তবে ভারতের জবাব হবে নজিরবিহীন এবং সিদ্ধান্তমূলক (India Pakistan tension amidst Iran war)।

বৃহস্পতিবার ভোটমুখী কেরলে আয়োজিত এক ‘সৈনিক সম্মান সম্মেলন’-এ বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। যদিও কোনও দেশের নাম সরাসরি উচ্চারণ করেননি, তাঁর বক্তব্য যে মূলত পাকিস্তানকে উদ্দেশ্য করেই, তা একপ্রকার স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল।

বর্তমানে ইরানকে কেন্দ্র করে যে সংঘাত চলছে, তার প্রেক্ষাপটেই এই মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী। এই পরিস্থিতিতে রাজনাথ সিং বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রতিবেশী যেকোনও ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নিতে পারে। তবে যদি তা করা হয়, ভারতের পদক্ষেপ হবে নজিরবিহীন এবং দৃঢ়।” একই সঙ্গে তিনি জানান, ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি।

তিনি আরও জানান, ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ভারতের তেলবাহী জাহাজগুলিকে নিরাপদে 'এসকর্ট' করছে। উল্লেখ্য, হরমুজ প্রণালী এলাকা বর্তমানে আন্তর্জাতিক উত্তেজনার কারণে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে।

দেশে জ্বালানি সঙ্কট নিয়ে ছড়ানো গুজবকেও উড়িয়ে দেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “কিছু মানুষ পশ্চিম এশিয়ার এই সংঘাত নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে আতঙ্ক তৈরি করতে চাইছেন। দেশে পেট্রল-ডিজেলের কোনও অভাব নেই, গ্যাসেরও কোনও ঘাটতি নেই। যেকোনও শক্তি সঙ্কট মোকাবিলার জন্য ভারত প্রস্তুত।”

এছাড়া বিরোধীদেরও কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, এমন সঙ্কটের সময়ে দেশের পাশে দাঁড়ানোর বদলে বিরোধীরা ‘নিম্নমানের রাজনীতি’ করছে।

কেরলের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আজ আমরা বড় পরিবর্তনের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। পশ্চিম এশিয়ায় বড় সংঘাত চলছে। কেরলের বহু মানুষ ওই অঞ্চলে কাজ করেন। কিন্তু তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। ভারতীয় নাগরিকদের সুরক্ষার জন্য আমরা সবরকম পদক্ষেপ নিতে প্রস্তুত।”

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলার জেরে ইরানের পাল্টা আক্রমণ শুরু হয়, যা ধীরে ধীরে রীতিমতো পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে পশ্চিম এশিয়ায়।

অপারেশন সিঁদুরের প্রেক্ষাপট

প্রতিরক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে অপারেশন সিঁদুরের কথাও উল্লেখ করেন। গত বছরের ৭ মে ভারত এই সামরিক অভিযান চালায় পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে ২২ এপ্রিল পহেলগামে পাক মদতে ভয়াবহ জঙ্গি হামলায় বহু সাধারণ নাগরিকের মৃত্যু হয়।

রাজনাথ সিং বলেন, “পহেলগামে যেভাবে ধর্মের ভিত্তিতে মানুষকে নিশানা করা হয়েছিল, তা শুধু ভারতের উপর আঘাত নয়, দেশের সামাজিক ঐক্য এবং গঠনের উপরও আঘাত।”

‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করা হয়। এর জেরে চার দিন ধরে দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষ চলে, যেখানে পাকিস্তানের তরফে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগও ওঠে।

এই প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রীর বার্তা স্পষ্ট, বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারত যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।


```