Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

অপারেশন সিঁদুরে ধ্বংসস্তূপে পরিণত পাক-এয়ারবেসের মেরামত চলছিল, সেখানেই এবার তালিবানের হামলা

শুক্রবার পাকিস্তান কাবুল (Kabul) ও কান্দাহার শহরে বিমান হামলা চালায়। পাকিস্তানের দাবি, এতে ১৩৩ জন তালিবান যোদ্ধা নিহত হয়েছে এবং ২০০ জনের বেশি আহত হয়েছে। 

অপারেশন সিঁদুরে ধ্বংসস্তূপে পরিণত পাক-এয়ারবেসের মেরামত চলছিল, সেখানেই এবার তালিবানের হামলা

নূর খান এয়ারবেসে তালিবান হামলা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 March 2026 14:00

দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েলের সংঘাতের (Iran-Israel Conflicts) আবহে পাকিস্তান ও আফগানিস্তান- এই দুই দেশের (Pakistan-Afghanistan tension) সীমান্তে উত্তেজনা বাড়ছে। এবার তালিবান (Taliban) বাহিনী রাওয়ালপিণ্ডির নুর খান এয়ারবেসে (Nur Khan Airbase) সশস্ত্র ড্রোন হামলা চালান। গত বছর ভারতের অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযানে এখানেই আঘাত করেছিলে সেনাবাহিনী। ক্ষয়ক্ষতি সামলে চলছিল মেরামতির কাজ, তার মধ্যেই আফগান-হামলা

গত বছর এপ্রিলের পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) জবাবে ভারত পাকিস্তানের বিভিন্ন অংশ টার্গেট করে 'অপারেশন সিঁদুর' অভিযান চালায়। চারদিনের সংক্ষিপ্ত কিন্তু তীব্র ভারত-পাক সংঘর্ষে (India-Pakistan Conflicts) ক্ষতিগ্রস্ত হয়েছিল নূর খান এয়ারবেস (Nur Khan Airbase)। সেই ঘটনার নয় মাস পর সংস্কারের কাজ চলছিল। তবে তালিবান হামলায় ফের বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হল ওই ঘাঁটি।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, তারা রাওয়ালপিণ্ডির নূর খান জঙ্গিঘাঁটি, বালুচিস্তানের কোয়েট্টার ১২ তম ডিভিশন সদর দফতর-সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পাকিস্তানি সামরিক ঘাঁটিতে।

এর আগে তালিবান (Taliban) কর্মকর্তারা দাবি করেন, পাকিস্তানের একটি জঙ্গি বিমান আফগানিস্তানের জালালাবাদ শহরে নামিয়ে দেওয়া হয়। পাইলট প্যারাশুটে নামার পর তাঁকে জীবিত অবস্থায় আটক করা হয়।

শুক্রবার পাকিস্তান কাবুল (Kabul) ও কান্দাহার শহরে বিমান হামলা চালায়। পাকিস্তানের দাবি, এতে ১৩৩ জন তালিবান যোদ্ধা নিহত হয়েছে এবং ২০০ জনের বেশি আহত হয়েছে। এর পাল্টা জবাবে তালিবান দাবি করে, তাদের হামলায় কমপক্ষে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পর্যন্ত বলেছেন, দুই দেশের মধ্যে এখন খোলাখুলি যুদ্ধ পরিস্থিতি চলছে, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সামরিক উত্তেজনা।

অন্যদিকে, ইজরায়েলের সঙ্গে যৌথভাবে শনিবার ইরানে হামলা চালায় আমেরিকা (Iran-Israel-US)। তিন দেশের সংঘাতের জেরে যুদ্ধ পরিস্থিতি সমগ্র আরবদুনিয়ায় (Middle East)।  ইজরায়েল ও মার্কিন হামলায় (Israel-US Strikes) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-সহ সেনা প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব নিহত হয়েছেন।

প্রতিশোধ নিতে ইরান (Iran) ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইজরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে। শনিবার ভোররাত থেকে শুরু হওয়া এই সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখনও পর্যন্ত ২০০ জনের মৃত্যুর খবর মিলেছে।


```