পাঞ্জাবের ইস্যু সংসদে তুলতে ব্যর্থ হয়েছেন - দলের এই অভিযোগ খণ্ডাতে রাজ্যসভায় তাঁর একাধিক বক্তৃতার অংশ একসঙ্গে জুড়ে তিন মিনিটের একটি ভিডিও পোস্ট করেন রাঘব।

সমালোচনার জবাব দিতে সরাসরি মাঠে নামলেন রাঘব চাড্ডা
শেষ আপডেট: 5 April 2026 16:35
দ্য ওয়াল ব্যুরো: আম আদমি পার্টির ভেতরের দ্বন্দ্ব যেন থামার নামই নিচ্ছে না। রবিবার সেই সংঘাত আরও প্রকাশ্যে এল, যখন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা নিজের দলের পক্ষ থেকেই ওঠা সমালোচনার জবাব (Raghav Chadha AAP rift) দিতে সরাসরি মাঠে নামলেন (Raghav Chadha video response)।
পাঞ্জাবের ইস্যু সংসদে তুলতে ব্যর্থ হয়েছেন (Punjab issues Parliament AAP conflict) - দলের এই অভিযোগ খণ্ডাতে রাজ্যসভায় তাঁর একাধিক বক্তৃতার অংশ একসঙ্গে জুড়ে তিন মিনিটের একটি ভিডিও পোস্ট করেন রাঘব।
ভিডিওটি শেয়ার করে রাঘব চাড্ডা কার্যত দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই বার্তা দিয়েছেন। তাঁর কথায়, “আমার দলের সেই সহকর্মীদের জন্য, যাঁদের দিয়ে বলানো হয়েছে ‘রাঘব চাড্ডা সংসদে পাঞ্জাবের ইস্যু নিয়ে আওয়াজ তুলতে ব্যর্থ হয়েছেন’, তাঁদের জন্য এটা একটা ছোট্ট ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়।”
তিনি আরও লিখেছেন, “পাঞ্জাব আমার কাছে কোনও আলোচনার বিষয় নয়। পাঞ্জাব আমার বাড়ি, আমার দায়িত্ব, আমার মাটি, আমার আত্মা।”
To my colleagues in AAP who were forced to issue videos saying that “Raghav Chadha failed to raise Punjab’s issues in Parliament”, here is a small trailer…Picture Abhi Baaki Hai.
Punjab isn’t a talking point for me. It is my home, my duty, my soil, my soul❤️ pic.twitter.com/qdTMHK4sqU— Raghav Chadha (@raghav_chadha) April 5, 2026
দলের শীর্ষ নেতৃত্বের তীব্র আক্রমণ
এর আগে পাঞ্জাবে আপ নেতৃত্ব সরাসরি চাড্ডার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। দলের অভিযোগ, পাঞ্জাবের বিধায়কদের ভোটে নির্বাচিত হয়েও তিনি সংসদে রাজ্যের গুরুত্বপূর্ণ কোনও বিষয়ই তুলতে পারেননি।
যৌথ বিবৃতিতে পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা, রাজ্য সভাপতি আমন অরোরা এবং বর্ষীয়ান নেতা কুলদীপ সিং ধালিওয়াল প্রকাশ্যে অসন্তোষ জানান। চিমা বলেন, পাঞ্জাব সংক্রান্ত “একটিও সংবেদনশীল বিষয়” চাড্ডা সংসদে তোলেননি। তাঁর এই “নিষ্ক্রিয়তা” দলের আদর্শের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।
চাড্ডার পাল্টা আক্রমণ
এই সমালোচনার জবাবেই ভিডিও প্রকাশ করে চাড্ডা নিজের অবস্থান স্পষ্ট করেন। সেখানে দেখা যায়, তিনি বায়ুদূষণ, বিমান ভাড়ার ঊর্ধ্বগতি, গিগ ওয়ার্কারদের অধিকার এবং মোবাইল প্রিপেইড প্ল্যানের ২৮ দিনের বৈধতা - এই সব বিষয় সংসদে তুলেছেন।
তাঁর দাবি, সাধারণ মানুষের নানা সমস্যার পাশাপাশি পাঞ্জাবের বিষয়েও তিনি নিয়মিত কথা বলেছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ভবিষ্যতেও পাঞ্জাব এবং তার মানুষের স্বার্থেই তিনি সংসদে সরব থাকবেন।
চাড্ডার বিরুদ্ধে আপ যে ইস্যুগুলি তুলে ধরছে
চাড্ডার বিরুদ্ধে অভিযোগ তুলে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক ইস্যুর কথাও সামনে এনেছে আপ নেতৃত্ব।
এর মধ্যে রয়েছে -
কুলদীপ ধালিওয়াল বলেন, বন্যা-পীড়িত মানুষেরা নিজেদের উপেক্ষিত মনে করছেন। তাঁদের সমস্যাগুলি জাতীয় স্তরে যথাযথভাবে তোলা হয়নি বলেই অভিযোগ।
সংঘাতের সূত্র: গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ
এই টানাপড়েনের পিছনে দলের সাম্প্রতিক একটি সিদ্ধান্ত বড় ভূমিকা নিয়েছে। কয়েক দিন আগেই আম আদমি পার্টি রাজ্যসভায় ডেপুটি লিডারের পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দেয়। শুধু তাই নয়, দল রাজ্যসভা সচিবালয়কে চিঠি লিখে অনুরোধ করে, চাড্ডাকে যেন সংসদে বক্তব্য রাখার সময় না দেওয়া হয়।
এই পদক্ষেপ থেকেই স্পষ্ট, দলের ভিতরে তাঁর অবস্থান নিয়ে অস্বস্তি বাড়ছিল।
দলের ভিতরে বাড়ছে ফাটল
রাঘব চাড্ডা এখন আপের দ্বিতীয় রাজ্যসভা সাংসদ, যিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতভেদে জড়িয়েছেন। এর আগে স্বাতী মালিওয়ালের ক্ষেত্রেও একই ছবি দেখা গিয়েছিল।
এই পাল্টাপাল্টি অভিযোগ এবং জবাব শুধু ব্যক্তিগত সংঘাত নয়, দলের ভিতরে বড় ধরনের ফাটলের ইঙ্গিত দিচ্ছে। পাঞ্জাবে সরকার চালানোর মাঝেই এই অন্তর্দ্বন্দ্ব আপের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।