Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

‘মোদীর বিরুদ্ধে কথা বলতে ওর ভয় লাগে’, রাঘবকে সরানোর পর হাটে হাঁড়ি ভাঙতে চাইছে আপ

রাজ্যসভায় দলের উপনেতা পদ থেকে সরিয়ে দেওয়ার পর রাঘবের একটি ভিডিও বার্তাকে কেন্দ্র করে শুক্রবার আপ-এর ঘরোয়া কোন্দল সামনে এসে পড়ল।

‘মোদীর বিরুদ্ধে কথা বলতে ওর ভয় লাগে’, রাঘবকে সরানোর পর হাটে হাঁড়ি ভাঙতে চাইছে আপ

রাঘব চাড্ডা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 3 April 2026 12:54

দ্য ওয়াল ব্যুরো: একসময়ে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) অত্যন্ত আস্থাভাজন ও ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু রাজনীতির হাওয়া বদলাতেই সেই রাঘব চড্ডার (Raghav Chadha Removed) বিরুদ্ধেই এবার সরাসরি ‘মোদী-ভীতি’র অভিযোগ আনল আম আদমি পার্টি (AAP)। রাজ্যসভায় দলের উপনেতা পদ থেকে সরিয়ে দেওয়ার পর রাঘবের একটি ভিডিও বার্তাকে কেন্দ্র করে শুক্রবার আপ-এর ঘরোয়া কোন্দল সামনে এসে পড়ল।

শুক্রবার আপ-এর জাতীয় মিডিয়া প্রধান অনুরাগ ঢান্ডা সরাসরি রাঘবকে আক্রমণ করে বলেন, ‘‘গত কয়েক বছর ধরে রাঘব তুমি ভয় পাচ্ছ। নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে কথা বলতে তোমার ভয় লাগে। দেশের আসল ইস্যুগুলো তুলতে তুমি ভয় পাচ্ছ।’’ ঢান্ডার সাফ কথা, আপ নির্ভীক সৈনিকদের দল। যারা মোদীকে ভয় পায়, তারা দেশের জন্য লড়বে কী করে?

সম্প্রতি রাজ্যসভায় দলের উপনেতা পদ থেকে সরিয়ে (Raghav Chadha removed from rajyasabha) রাঘবের জায়গায় পাঞ্জাবের সাংসদ অশোক মিত্তলকে মনোনীত করেছে আপ। শুধু তাই নয়, রাজ্যসভা সচিবালয়কে চিঠি দিয়ে আপ-এর তরফে অনুরোধ করা হয়েছে, রাঘব চড্ডাকে যেন দলের কোটায় আর বলার সময় না দেওয়া হয়। দলের এই চরম পদক্ষেপের পর এক্স (পুরনো টুইটার) হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন রাঘব। সেখানে তিনি দাবি করেন, নিজের দলই তাঁকে চুপ করিয়ে দিতে চাইছে। রাঘবের কথায়, ‘‘মানুষের সমস্যা নিয়ে কথা বলা কি অপরাধ? সংসদকে জানানো হয়েছে আমাকে যেন বলার সুযোগ না দেওয়া হয়। তবে আমার নীরবতাকে কেউ যেন পরাজয় মনে না করেন।’’

পাল্টা জবাবে আপ নেতৃত্ব রাঘবের সংসদীয় ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। অনুরাগ ঢান্ডা কটাক্ষ করে বলেন, ‘‘সংসদে কথা বলার জন্য আমরা খুব কম সময় পাই। সেই সময়ে আমরা হয় দেশকে বাঁচানোর লড়াই করতে পারি, নয়তো বিমানবন্দরের ক্যান্টিনে সিঙাড়ার দাম কমানো নিয়ে কথা বলতে পারি।’’ তাঁর অভিযোগ, গুজরাটে আপ কর্মীদের গ্রেফতারি নিয়ে রাঘব সংসদে সরব হননি। এমনকি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা প্রস্তাবেও সই করতে রাজি হননি তিনি। আপ নেতার দাবি, ‘‘দল যখন কক্ষত্যাগ করছে, তখন রাঘব মোদীর কাছে হাজিরা দিতে নিজের আসনেই বসেছিলেন।’’

পাঞ্জাব ও দিল্লিতে আপ-এর উত্থানের অন্যতম কারিগর ও কনিষ্ঠতম সাংসদ হিসেবে রাঘব চড্ডার পরিচিতি ছিল দেশজোড়া। কিন্তু সাম্প্রতিক এই তিক্ততা বুঝিয়ে দিচ্ছে, কেজরিওয়ালের ডেরায় রাঘবের দিন ফুরিয়ে এসেছে।


```