Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

অপারেশন সিঁদুর নিয়ে বিরূপ কথা, ক্ষমা চেয়েও কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পুনের আইন ছাত্রী

শর্মিষ্ঠা পানোলি নামে ওই ছাত্রীর পুনের বাসিন্দা।

অপারেশন সিঁদুর নিয়ে বিরূপ কথা, ক্ষমা চেয়েও কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পুনের আইন ছাত্রী

শর্মিষ্ঠা পানোলি।

শেষ আপডেট: 31 May 2025 12:18

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর নিয়ে একটি পোস্টে আপত্তিকর মন্তব্য করার জন্য শুক্রবার রাতে গুরুগ্রাম থেকে এক আইন ছাত্রীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। শর্মিষ্ঠা পানোলি নামে ওই ছাত্রীর পুনের বাসিন্দা। পুলিশ সূত্র জানিয়েছে, পরে ওই ভিডিও ডিলিট করে ফেলা হয়েছে। যদিও পুলিশের দাবি, পানোলি সেটা ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন। যাতে নির্দিষ্ট একটি ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে অসম্মানজনক ও অপমানকর মন্তব্য লেখা ছিল।

ডিলিট করার আগেই ওই পোস্ট ভাইরাল হয়ে যায়। যার ভিত্তিতে কলকাতার একটি থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে কলকাতা পুলিশ ওই ছাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। পুলিশের এক পদস্থ কর্তা বলেন, শর্মিষ্ঠা পানোলি নামে এক মহিলার ইনস্টাগ্রামের ভিডিওতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, ওই ছাত্রীকে বারবার আইনি নোটিস পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। তাঁর পরিবার বাড়ি ছেড়ে চলে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। এরপর আদালত থেকে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার ভিত্তিতে গুরুগ্রাম থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে শর্মিষ্ঠাকে। অবশ্য শর্মিষ্ঠা বিতর্ক তৈরি হওয়ার পর ওই ভিডিওটি ডিলিট করে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন। 

এর আগে পুনেরই আরেক ছাত্রীকে অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করায় গ্রেফতার করেছিল মহারাষ্ট্র পুলিশ। বৃহস্পতিবার ১৯ বছরের জম্মু-কাশ্মীরের বাসিন্দা ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট। ওই ছাত্রীও অপারেশন সিঁদুর নিয়ে ভারত সরকারের সমালোচনা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। জামিনে মুক্তির পর তিনি সেমেস্টার পরীক্ষা দেন পুলিশের কড়া প্রহরায়। হাইকোর্ট মহারাষ্ট্র সরকারকে এই গ্রেফতারির জন্য তীব্র ভর্ৎসনা করে। আদালতের মতে, এই ঘটনা আকাশ থেকে পড়ার মতো বিষয়। অত্যন্ত কট্টরপন্থী পদক্ষেপ। আদালত আরও বলেছিল, পুলিশ এক পড়ুয়ার জীবন শেষ করে চাইছে। তাঁকে কট্টর অপরাধী হওয়ার পথে ঠেলে দিতে চাইছে।


```