Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আইএএস মেয়েকে স্যালুট বাবার! ভালবাসার সঙ্গে মিশে গেল গর্ব, ভাইরাল ফাদার্স ডে-র সেরা মুহূর্ত

আইএএস মেয়েকে স্যালুট বাবার! ভালবাসার সঙ্গে মিশে গেল গর্ব, ভাইরাল ফাদার্স ডে-র সেরা মুহূর্ত

শেষ আপডেট: 15 June 2025 17:24

দ্য ওয়াল ব্যুরো: ফাদার্স ডে-র আগের দিন তেলঙ্গানায় ক্যামেরাবন্দী হল এক বাবা-মেয়ের জীবনের গর্বের কিছু মুহূর্ত। তেলঙ্গানা স্টেট পাবলিক সার্ভিস অ্যাকাডেমির (TSPA) ডেপুটি ডিরেক্টর এন বেঙ্কটেশ্বরলু নিজের মেয়ে, প্রশিক্ষণ পর্বে থাকা হবু আইএএস (IAS) অফিসার এন উমা হারাথিকে স্যালুট করে স্বাগত জানালেন। হাতে ছিল একটি ফুলের তোড়া—আর চোখে মুখে গর্ব ও আবেগের মিশেল।

প্রশিক্ষণ পর্বে অ্যাকাডেমিতে আসেন উমা হারাথি। তাঁর বাবার কর্মসূত্রে নয়, নিজের যোগ্যতায়। এক হাতে কর্তব্য, অন্য হাতে বাবার ভালবাসা ও আশীর্বাদস্বরূপ ফুলের তোড়া- অ্যাকাডেমির এই বিশেষ মুহূর্তে, ছবিতে ধরা পড়ল বাবা-মেয়ের হাসিমুখ।

সেই সময় অন্য অফিসাররাও উপস্থিত ছিলেন প্রশিক্ষণে। বাবা-মেয়ে দু’জনেই অংশ নেন সেশনে, যেখানে TSPA-র কার্যপদ্ধতি, প্রশিক্ষণের ধারা এবং ভবিষ্যৎ দায়িত্ব সম্পর্কে বিশদে আলোচনা হয়।

মার্রি চেন্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (MCRHRD) চলা এই প্রশিক্ষণ চলবে ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত। IAS ক্যাডারদের এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই বাস্তব মাটিতে দাঁড়িয়ে নানা কঠিন পরিস্থিতির সঙ্গে পরিচয় হয় তাঁদের।

এই আবেগঘন মুহূর্তের ছবি সামনে আসতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। হাজার হাজার মানুষ শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন বাবা-মেয়েকে।

একজন মন্তব্য করেন, ‘গর্বের সঙ্গে যে ভালবাসা মেশে, তার চেয়ে বড় কিছু হতে পারে না।’ আরও একজন লেখেন, ‘এই মুহূর্তটা প্রতিটি বাবার জন্য স্বপ্নের মতো।’


```