Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দেশের সর্বকনিষ্ঠ আইএএস অফিসার আস্থা! মাত্র ২১ বছর বয়সে, কোচিং ছাড়াই ৬১ ব়্যাঙ্ক UPSC-তে

অন্যান্য সফল পরীক্ষার্থীদের মতো দীর্ঘ প্রস্তুতি ও কোচিং ক্লাসের গল্প তাঁর নেই।

দেশের সর্বকনিষ্ঠ আইএএস অফিসার আস্থা! মাত্র ২১ বছর বয়সে, কোচিং ছাড়াই ৬১ ব়্যাঙ্ক UPSC-তে

শেষ আপডেট: 7 June 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২১ বছর বয়সেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষায় অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৬১! শুধু তাই নয়, প্রথম চেষ্টাতেই সাফল্য এসেছে তাও কোনও কোচিং ছাড়াই। ভরসা শুধু নিজের প্রস্তুতিটুকু।

পঞ্জাবের জিরাকপুরের বাসিন্দা আস্থা সিংহ। তাঁর এই সাফল্য এই মুহূর্তে শুধু চণ্ডীগড় ট্রাইসিটির (চণ্ডীগড়, মোহালি এবং পঞ্চকুলা) নয়, সারা দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

সরকারি চাকরিতে অভিজ্ঞতা আস্থার এই প্রথমবার হতে চলেছে এমন নয়।  ২০২৪ সালেই নিজের প্রথম সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন আস্থা। তখন তিনি হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ৩১তম স্থান অর্জন করে ‘অ্যাডিশনাল এক্সাইজ অ্যান্ড ট্যাক্সেশন অফিসার’ (AETO) হিসেবে নিযুক্ত হন। মাত্র কয়েক মাস চাকরি করেই তিনি UPSC-এর জন্য বসার সিদ্ধান্ত নেন এবং প্রথম চেষ্টাতেই বাজিমাত।

অন্যান্য সফল পরীক্ষার্থীদের মতো দীর্ঘ প্রস্তুতি ও কোচিং ক্লাসের গল্প তাঁর নেই। আস্থার কথায়, ‘আমি কোনও কোচিং নিইনি। মনে হয়েছিল সিভিল সার্ভিস যেন আমার জন্য, আমার পছন্দের কেরিয়ার হতে পারে। তাই নিজেই পড়াশোনা শুরু করি। প্রথমবারই পরীক্ষায় বসি।’

তিনি জানান, ভবিষ্যতে তিনি মহিলাদের উন্নতির জন্য কিছু করতে চান। নারীদের অধিকার, বিভিন্ন সুযোগের প্রতি সচেতনতা আনা এবং জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়া- এইসব বিষয় নিয়ে কাজ করতে চান তিনি। সমাজের প্রান্তিক শ্রেণির উন্নয়নের দিকেই বেশি মনোযোগ থাকবে তাঁর।

আস্থার জন্ম ও বড় হয়ে ওঠা পাঞ্জাবের পঞ্চকুলায়। তাঁর বাবা ব্রজেশ সিংহ, বদ্দির এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির ম্যানেজার, এবং মা শালিনী সিং হোমমেকার। তাঁদের পারিবারিক শিকড় জড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুশাহা কানৌরা গ্রামের সঙ্গে।

আস্থা দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স (SRCC) থেকে অর্থনীতিতে অনার্স করেছেন। তিনিই হতে চলেছেন তাঁদের পরিবারের প্রথম সিভিল সার্ভেন্ট।

চলতি বছর UPSC-র শীর্ষ ৩০০ জনের মধ্যে ট্রাইসিটি অঞ্চল (চণ্ডীগড়, মোহালি, পঞ্চকুলা) থেকে যাঁরা স্থান পেয়েছেন, তাঁদের মধ্যে চারজনই নারী। আস্থা তাঁদের মধ্যে অন্যতম এবং সবচেয়ে কম বয়সি।


```