Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

'২৩ সালের জাতিগত অশান্তির পর প্রথমবার, সেপ্টেম্বরে মণিপুর যেতে পারেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামী ১৩ সেপ্টেম্বর মিজোরাম (Mizoram) ও মণিপুর (Manipur) সফরে যেতে পারেন বলে সরকারি সূত্রে খবর।

'২৩ সালের জাতিগত অশান্তির পর প্রথমবার, সেপ্টেম্বরে মণিপুর যেতে পারেন মোদী

নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 September 2025 10:27

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামী ১৩ সেপ্টেম্বর মিজোরাম (Mizoram) ও মণিপুর (Manipur) সফরে যেতে পারেন বলে সরকারি সূত্রে খবর।

প্রথমে মিজোরামে গিয়ে তিনি উদ্বোধন করবেন নতুন ভৈরবী–সাইরাং (Bairabi-Sairang railway) রেলপথের। মিজোরাম সরকারের একাধিক আধিকারিক জানিয়েছেন, ওই অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী (PM Modi) আকাশপথে মণিপুর যাবেন। মে ২০২৩-এ মণিপুরে জাতিগত সংঘর্ষ শুরু (Manipur Violence) হওয়ার পর এটাই হবে তাঁর প্রথম সফর। তবে সফরের চূড়ান্ত কর্মসূচি এখনও হাতে আসেনি বলে জানিয়েছে প্রশাসন। ইম্ফল থেকে অবশ্য এখনও সফর নিশ্চিত করা যায়নি।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সোমবার বিভিন্ন দফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন মিজোরামের মুখ্যসচিব খিল্লি রাম মীনা। বৈঠকে নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, অভ্যর্থনা এবং রাস্তা সাজানোর মতো একাধিক বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি, সরকারি কর্মী, কৃষক এবং বিভিন্ন স্কুল–কলেজের ছাত্রছাত্রীদের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ৫১.৩৮ কিলোমিটার দীর্ঘ ব্যারাবি–সাইরাং রেললাইন উত্তর-পূর্ব ভারতের জন্য কেন্দ্রের অ্যাক্ট ইস্ট পলিসি-র একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে আসামের শিলচর হয়ে সরাসরি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে আইজল।

গত আড়াই বছরে একবারও মণিপুর না যাওয়ায় বিরোধীদের কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আশ্চর্যের বিষয়, এই ইস্যুতে তিনি কার্যত নীরবই থেকেছেন। সংসদে বারবার পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু উত্তপ্ত মণিপুর প্রসঙ্গে মুখ খোলেননি প্রধানমন্ত্রী।

এর মধ্যেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী একাধিকবার মণিপুর সফর করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। ফলে প্রধানমন্ত্রীর উপর চাপ আরও বেড়েছে। রাজনৈতিক মহলের মতে, সেই চাপই মোদীর সম্ভাব্য সফরের অন্যতম বড় কারণ। আগামী মাসে তাঁর উত্তর-পূর্বের রাজ্যে পা রাখার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে।

যদিও সরকারিভাবে এখনও কোনও ঘোষণা হয়নি। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সরকারি স্তরে ইতিমধ্যেই এই সফর নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।

২০২৩ সালের মে মাস থেকে জাতি সংঘর্ষে জ্বলছে মণিপুর। কুকি-মেতেই সংঘাতের বলি হয়েছেন বহু মানুষ। শান্তি ফেরাতে লাগাতার চেষ্টা হলেও দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর-পূর্বের এই রাজ্য। এহেন পরিস্থিতিতে বিরোধীরা বারবার দাবি করেছেন, প্রধানমন্ত্রী নিজে যেন মণিপুরে যান। সেখানকার মানুষের দুরাবস্থার ছবি নিজের চোখে দেখে আসুন। কিন্তু দু'বছর কেটে গেলেও মণিপুরে পা রাখেননি প্রধানমন্ত্রী। মণিপুরে শেষবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা পড়েছিল ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি মাসে।


```