Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মোদী-জিনপিং-পুতিন গলাগলি দেখে গুঁতোয় পড়ে ভারত-বন্ধুত্বের নয়া ধ্বজা ওড়াল আমেরিকা

মোদীর সঙ্গে যখন চিনা ও রুশ প্রেসিডেন্টের বন্ধুত্ব নিবিড় হচ্ছে, ঠিক তখনই ভারতকে ফের বন্ধু বলে গলা জড়িয়ে ধরার চেষ্টা করল আমেরিকা।

মোদী-জিনপিং-পুতিন গলাগলি দেখে গুঁতোয় পড়ে ভারত-বন্ধুত্বের নয়া ধ্বজা ওড়াল আমেরিকা

চিনে গিয়ে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্য প্রমাণ করে দিয়েছেন মোদী।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 1 September 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন শেষ করে দেশে ফিরছেন। তাঁর এই সফরে পাকিস্তানি মদতে জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক জয় হাসিল করেছেন তিনি, এমনটাই মনে করছে কূটনীতিক মহল। মোদীর সঙ্গে যখন চিনা ও রুশ প্রেসিডেন্টের বন্ধুত্ব নিবিড় হচ্ছে, ঠিক তখনই ভারতকে ফের বন্ধু বলে গলা জড়িয়ে ধরার চেষ্টা করল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার শুল্কচাপের পরিবেশের মধ্যেও নয়াদিল্লিকে বন্ধুত্বের বার্তা দিয়ে ভবিষ্যতেও তা চলবে বলে জানিয়েছে।

সোমবার এক এক্সবার্তায় মার্কিন দূতাবাস সেদেশের বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে উদ্ধৃত করে ভারত-মার্কিন বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দেন। পোস্টে লেখা হয়েছে, ভারত ও আমেরিকার মধ্যে সহযোগিতা চলছে এবং তা এক নয়া শিখরে পৌঁছবে। একুশ শতকের পৃথিবীতে এটা এক নয়া সংজ্ঞা দেবে। এছাড়াও ভারতে থাকা মার্কিন দূতাবাসের তরফে গদগদ ভাষায় এই সম্পর্কের ভূয়সী তারিফ করা হয়েছে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে যখন এই বিবৃতি দেওয়া হচ্ছে, তার খানিক আগেই চিনে গিয়ে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্য প্রমাণ করে দিয়েছেন মোদী। এমনকী এদিন তাঁর ভাষণের পরেই এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলি কাশ্মীরে পহলগাম জঙ্গিহানার তীব্র নিন্দা করেছে। শিয়ের দেওয়া গাড়িতে চড়েছেন মোদী। শুধু তাই নয়, একই গাড়িতে পাশাপাশি বসে বৈঠকস্থলের দিকে যান ভারতের প্রধানমন্ত্রী ও রুশ প্রেসিডেন্ট। এই তিনজনের ছবি কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে গিয়ে আমেরিকাকে একটি বিশেষ বার্তা প্রদান করেছে শুল্কচাপের পরিপ্রেক্ষিতে।

এদিন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ২৫-তম সম্মেলনে (SCO Summit) প্রথমে ভারততার পরক্ষণেই এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে সম্মিলিত ধাক্কা খায় পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বসিয়ে রেখে কাশ্মীরের পহলগামে জঙ্গিহানার তীব্র নিন্দা করে এসসিও। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে যে কথা বলেছেন তার কয়েক মুহূর্ত পরেই ভারতের দাবিকে মান্যতা দিয়েছে এসসিও। প্রধানমন্ত্রী মোদী এদিন সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নাম না করেই বলেনসন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কারও দুমুখো নীতি গ্রহণযোগ্য নয়। প্রায় একই সুরে মত দিয়েছে গোষ্ঠীভুক্ত দেশগুলিও।

এসসিওর গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলি সোমবার গত ২২ এপ্রিল কাশ্মীরের পহলগামে জঙ্গিহানার তীব্র ভাষায় নিন্দা করেছে। সদস্য দেশগুলি এই ঘটনায় মৃত ও ভুক্তভোগী পরিবারদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে। তারা এও বলেছেএই জঙ্গি নাশকতার চক্রান্তকারীসংগঠক এবং মদতদাতাদের বিচার কাঠগড়ায় আনা জরুরি। এসসিও দেশগুলি সন্ত্রাসবাদবিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে তাদের দায়বদ্ধতার উপর জোরাল সিদ্ধান্ত নিয়েছে। এসসিও মোদীর মতোই দাবিকে মান্যতা দিয়ে বলেজঙ্গিদের কোনওভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।


```