Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মৃত ভেবে নিয়েছিল পরিবার! SIR-এর জন্য নথি নিতে ২৯ বছর পর বাংলা থেকে উত্তরপ্রদেশ ফিরলেন বৃদ্ধ

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরের খাটাউলির বাসিন্দা শরিফ বহু বছর ধরে থাকেন পশ্চিমবঙ্গে। সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতেই ফের নিজের জন্মভূমি উত্তরপ্রদেশে পা রাখেন।

মৃত ভেবে নিয়েছিল পরিবার! SIR-এর জন্য নথি নিতে ২৯ বছর পর বাংলা থেকে উত্তরপ্রদেশ ফিরলেন বৃদ্ধ

গ্রামের বাড়িতে শরিফ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 January 2026 09:15

দ্য ওয়াল ব্যুরো: প্রায় তিন দশক ধরে যাঁকে পরিবার মৃত (Presumed Dead) বলেই ধরে নিয়েছিল, সেই লোকটিই হঠাৎ গ্রামে ফিরে এসে সবাইকে চমকে দিলেন! কথা হচ্ছে ৭৯ বছরের শরিফ আহমেদের (Sharif Ahmed)।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফ্‌ফরনগরের খাটাউলির বাসিন্দা শরিফ বহু বছর ধরে থাকেন পশ্চিমবঙ্গে (West Bengal)। সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর (SIR) জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতেই ফের নিজের জন্মভূমি উত্তরপ্রদেশে পা রাখেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯৯৭ সালে প্রথম স্ত্রীর মৃত্যুর পরে দ্বিতীয় বিয়ে (Second Marriage) করে পশ্চিমবঙ্গে চলে যান শরিফ। তারপর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ ছিল না। বহুবার খোঁজ চালিয়েও তাঁকে পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গে গিয়েও পরিবারের চেষ্টা ব্যর্থ হয়। শেষমেশ চার কন্যা-সহ পরিবারের সদস্যরা ধরে নেন, তিনি আর বেঁচে নেই।

কিন্তু গত ২৯ ডিসেম্বর আচমকাই খাটাউলিতে ফিরে আসেন শরিফ। তাঁর ভাইপো ওয়াসিম আহমেদের কথায়, “দীর্ঘদিন কোনও খবর না থাকায় আমরা ধরে নিয়েছিলাম তিনি আর নেই। হঠাৎ তাঁকে সামনে দেখে সবাই আবেগে ভেঙে পড়ি।”

শরিফ নিজেই জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়ায় নথির প্রয়োজন হওয়াতেই তাঁকে বাধ্য হয়ে নিজের গ্রামের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে। সেই সূত্রেই তিনি ফিরেছেন।

তবে এই প্রত্যাবর্তন আনন্দের পাশাপাশি বেদনাও নিয়ে এসেছে। এত বছরে বাবা, ভাই-সহ পরিবারের বহু ঘনিষ্ঠ সদস্য যে আর নেই, তা জেনে শোকাহত হন তিনি।

সংক্ষিপ্ত সফর শেষে শরিফ আবার ফিরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়, যেখানে বর্তমানে তিনি পরিবার নিয়ে বসবাস করেন। সেখানেই এসআইআর সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করবেন বলে জানা গিয়েছে।


```