Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: বিশেষভাবে সক্ষম, অসুস্থ, অন্তঃসত্তা মহিলাদের বাড়ি গিয়ে শুনানি! নির্দেশ সিইও'র, আর কী বললেন

সোমবার কেন্দ্রীয় রোল অবজারভার সি মুরুগান আক্রান্ত হয়েছেন। সেই সংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে সিইও ফের ডিজি ও সিপিকে রাজ্যজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। জেলা শাসকদের মাধ্যমে রাজ্য পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে। 

SIR: বিশেষভাবে সক্ষম, অসুস্থ, অন্তঃসত্তা মহিলাদের বাড়ি গিয়ে শুনানি! নির্দেশ সিইও'র, আর কী বললেন

মনোজ আগরওয়াল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 December 2025 20:17

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে চলমান বিতর্কের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন সিইও (CEO) মনোজ আগরওয়াল। সোমবার নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ৮৫ বছরের ঊর্ধ্বের নাগরিক, বিশেষভাবে সক্ষম, যে কোনও বয়সের অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে শুনানির নোটিস (Hearing Notice) নিয়ে বাড়িতে গিয়েই যাচাই করা হবে।

সিইও (CEO) জানিয়েছেন, এই শ্রেণির ভোটারদের কোনও অবস্থাতেই অফিসে ডেকে আনা যাবে না। প্রয়োজনীয় নথি থাকলে বিএলও নিজেই ভোটারের বাড়িতে গিয়ে তা সংগ্রহ করবেন।

নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশ

সোমবার কেন্দ্রীয় রোল অবজারভার সি মুরুগান (Roll Observer C Murugan) আক্রান্ত হয়েছেন। সেই সংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে সিইও ফের ডিজি ও সিপিকে রাজ্যজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। জেলা শাসকদের মাধ্যমে রাজ্য পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার আবেদনও করতে পারে রাজ্য, জানানো হয়েছে।

এ দিনের ঘটনায় পাইলট কার দেওয়া হয়নি - এই অভিযোগ সহ যাবতীয় বিষয় খতিয়ে দেখতে ডিএম, ডিজি এবং নোডাল পুলিশ অফিসারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন সিইও। রিপোর্ট পাওয়ার পর তা নির্বাচন কমিশন (ECI)-কে পাঠানো হবে।

বিএলএ-২ বিতর্কে অবস্থান স্পষ্ট

সিইও জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের (ECI) কাছে আবেদন করেছেন। কমিশনের চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত হিয়ারিংয়ে শুধু বিএলও, ইআরও, এইআরও এবং বিএলও অবজারভাররাই উপস্থিত থাকতে পারবেন। বিএলও ২-রা হিয়ারিংয়ে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী সময়ে বিএলও ২ সংক্রান্ত কোনও সমস্যা হলে, সেই বিষয়ে ইআরও এবং ডিইও আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন বলেও জানানো হয়েছে।

বাইরে থাকা ভোটারদের জন্য বিকল্প পথ

তৃণমূল কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে সিইও বলেন, বহু ভোটার পড়াশোনা বা চাকরির কারণে রাজ্যের বাইরে থাকেন। তাঁরা যদি শুনানিতে হাজির হতে না পারেন, তবে ফর্ম ৬-এর মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে।

নোটিস ও হিয়ারিং সংক্রান্ত তথ্য

নির্বাচন কমিশনের তরফে স্পেশ্যাল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন, মোট ৩২ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লক্ষ নোটিস জেনারেট হয়েছে। এখনও পর্যন্ত ১৪ লক্ষ ভোটারের হাতে নোটিস পৌঁছেছে।

এছাড়া জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে রাজ্যে আসছেন জ্ঞানেশ ভারতী। বিকেলে সিইও দফতরে তাঁর সঙ্গে বৈঠকে ৬–৭ জন জেলা নির্বাচন আধিকারিক (DEO) উপস্থিত থাকবেন।


```