Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আশঙ্কাই সত্যি হল! গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রলের, আপনার শহরে কত হবে?

গ্যাসের পর এবার প্রিমিয়াম পেট্রলের দাম বাড়ল দেশে, চিন্তায় সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানির দামে বাড়তি চাপ পড়ছে বাজারে।

আশঙ্কাই সত্যি হল! গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রলের, আপনার শহরে কত হবে?

পেট্রল

গার্গী দাস

শেষ আপডেট: 20 March 2026 16:17

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যের যুদ্ধের (West Asia War) প্রভাব এবার সরাসরি পকেটে। প্রিমিয়াম পেট্রলের (Premium Petrol) দাম একধাক্কায় লিটারপিছু ২.৩৫ টাকা পর্যন্ত বাড়াল তেল সংস্থাগুলি।

শুক্রবার থেকেই কার্যকর হয়েছে এই নতুন দাম। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Bharat Petroleum Corporation Limited)-এর ‘স্পিড’ (Speed), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Hindustan Petroleum Corporation Limited)-এর ‘পাওয়ার’ (Power) এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited)-এর ‘এক্সপি৯৫’ (XP95) পেট্রলের দাম বেড়েছে লিটারপিছু ২.০৯ থেকে ২.৩৫ টাকা পর্যন্ত। তবে স্বস্তির বিষয়, আপাতত সাধারণ পেট্রলের (Regular Petrol) দামে কোনও পরিবর্তন হয়নি।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas) যুগ্মসচিব সুজাতা শর্মা (Sujata Sharma) জানিয়েছেন, দেশে পেট্রল ও ডিজেলের দাম ডিরেগুলেটেড (Deregulated)। অর্থাৎ আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপর নির্ভর করেই দাম নির্ধারণ হয়। এই মুহূর্তে শুধুমাত্র প্রিমিয়াম পেট্রোলের দামই বাড়ানো হয়েছে।

এই মূল্যবৃদ্ধির নেপথ্যে রয়েছে বিশ্ব তেলের বাজারে (Global Oil Market) বড়সড় ধাক্কা। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে হরমুজ প্রণালী (Strait of Hormuz)-র মাধ্যমে তেল পরিবহণ কার্যত স্তব্ধ। সাধারণত বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই যায়। প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল (20 Million Barrels) তেল ও তেলজাত পণ্য।

এই সরবরাহে বিপর্যয় (Supply Disruption) তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম ব্যারেলপিছু ১০০ ডলারের (USD 100) উপরে উঠে গিয়েছে। তাই ডিজেল (Diesel), জেট ফুয়েল (Jet Fuel) এবং এলপিজি (LPG)-র মতো পরিশোধিত জ্বালানির দামেও চাপ বাড়ছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (International Energy Agency) কিছু পরামর্শও দিয়েছে। হাইওয়েতে গাড়ির গতি অন্তত ১০ কিমি/ঘণ্টা কমানো, সম্ভব হলে বৈদ্যুতিক উপায়ে রান্না সেরে ফেলা, বিকল্প থাকলে বিমানযাত্রা (Air Travel) এড়ানো এবং কারপুলিং (Carpooling) বাড়ানো। উদ্দেশ্য একটাই—এই জ্বালানি সংকটের (Energy Crisis) ধাক্কা যাতে সাধারণ মানুষের উপর কিছুটা হলেও কম পড়ে।

যুদ্ধের আঁচে জ্বালানি বাজার টালমাটাল, আর তারই সরাসরি প্রভাব পড়তে চলেছে দেশের পেট্রল পাম্পে।


```