
শেষ আপডেট: 29 March 2022 05:01
দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার পেট্রলের (Petrol) দাম লিটার পিছু বাড়ল ৮০ পয়সা। ডিজেলের দাম প্রতি লিটারে বাড়ল ৭০ পয়সা। এই নিয়ে গত এক সপ্তাহে জ্বালানির (Petrol) দাম প্রতি লিটারে প্রায় চার টাকা ৮০ পয়সা বাড়ল। এদিন পেট্রলের (Petrol) দাম লিটার পিছু ছাড়াল ১০০ টাকা। দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রলের (Petrol) দাম হয়েছে ১০০ টাকা ২১ পয়সা। এর আগে পেট্রলের দাম ছিল ৯৯ টাকা ৪১ পয়সা।
ডিজেলের দাম প্রতি লিটারে ৯০ টাকা ৭৭ পয়সা থেকে ৯১ টাকা ৪৭ পয়সা হয়েছে। জ্বালানির দাম দেশ জুড়েই বেড়েছে। কিন্তু স্থানীয় করের জন্য প্রতিটি রাজ্যে পেট্রল ও ডিজেলের দামে কিছু পার্থক্য হয়। প্রায় সাড়ে চার মাস দেশে জ্বালানির দাম বাড়েনি। তারপর ২২ মার্চ থেকে ফের পেট্রল-ডিজেলের দাম বাড়তে থাকে। পরপর চারবার জ্বালানির দাম প্রতি লিটারে ৮০ পয়সা করে বাড়ানো হয়। ২০১৭ সালের জুন মাসের পরে জ্বালানির দাম আর কখনও একসঙ্গে এত বাড়েনি।
এর পরে দুই দফায় পেট্রলের দাম লিটারে ৫০ পয়সা ও ৩০ পয়সা করে বাড়ানো হয়। ডিজেলের দাম বাড়ে ৫৫ পয়সা ও ৩৫ পয়সা।
আরও পড়ুন : Jagannath Sarkar : ফের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সুরক্ষা বলয়ে সাংসদ জগন্নাথ সরকার