Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

যুদ্ধের আবহে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম? মঙ্গলবার স্পষ্ট করল পেট্রোলিয়াম মন্ত্রক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝেও পেট্রল-ডিজেলের দাম বাড়ছে কি? এই জল্পনার মাঝে স্পষ্ট বার্তা দিল পেট্রোলিয়াম মন্ত্রক।

যুদ্ধের আবহে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম? মঙ্গলবার স্পষ্ট করল পেট্রোলিয়াম মন্ত্রক

পেট্রল-ডিজেল

গার্গী দাস

শেষ আপডেট: 17 March 2026 18:18

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেই হরমুজ দিয়ে যাতায়াত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। গ্যাসের চিন্তায় অস্থির হয়ে পড়ে দেশবাসী। বেড়ে যায় দাম। শুরু হয় কালোবাজারিও। কেন্দ্র সরকার বার বার আশ্বাস দেয় কিন্তু পরিস্থিতিতে পরিবর্তন আসেনি। অনেকেই আশঙ্কা করতে শুরু করেন, তাহলে কি বাড়তে চলেছে পেট্রল-ডিজেলের দামও? এনিয়ে এতদিন কেন্দ্রের তরফে কিছু না বলা হয়নি কিন্তু মঙ্গলবার স্পষ্ট বার্তা দেয় সংশ্লিষ্ট মন্ত্রক।

পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price) বাড়ার আপাতত কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দেওয়া হয়। এক আন্তঃমন্ত্রক বৈঠকের (Inter-ministerial Briefing) পর যুগ্ম সচিব সুজাতা শর্মা (Sujata Sharma) স্পষ্ট করে বলেন, “পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা এই মুহূর্তে নেই।” আন্তর্জাতিক বাজারে (Global Oil Market) অস্থিরতা থাকলেও সাধারণ গ্রাহকদের উপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার (West Asia) সংঘাত পরিস্থিতির জেরে অপরিশোধিত তেলের (Crude Oil) দামে ব্যাপক ওঠানামা চলছে। বিশেষ করে ইরান (Iran), ইজরায়েল (Israel) ও মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) সংঘাত বিশ্ব জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলেছে। এর ফলে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে তেল পরিবহণও অনিশ্চয়তার মুখে পড়েছে।

তবে এই পরিস্থিতিতেও দেশে পেট্রল-ডিজেলের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। সূত্রের খবর, তেলের বিপণন সংস্থাগুলি (Oil Marketing Companies) আংশিকভাবে এই ওঠানামার চাপ নিজেদের উপরই নিচ্ছে, যাতে হঠাৎ করে গ্রাহকদের উপর বাড়তি বোঝা না পড়ে।

অন্যদিকে, এলপিজি (LPG) নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেছেন সুজাতা শর্মা। তিনি বলেন, “এলপিজি একটি চিন্তার বিষয়, তবে বিকল্প উপায় (Alternative Means) খুঁজতে হবে।” এই প্রসঙ্গে ইন্ডাকশনের (Induction Cooking) মতো বিকল্প ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি দেশে গ্যাস সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে কিন্তু হরমুজ হয়ে সরবরাহ বাড়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। ফলে আগামিদিনে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) প্রাপ্যতা আরও বাড়তে পারে। তবে দামের ক্ষেত্রে চাপ থেকেই যাচ্ছে। চলতি মাসের ৭ মার্চ গৃহস্থালির ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়ে দিল্লিতে ৯১৩ টাকায় পৌঁছেছে। বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দামও ১১৫ থেকে ১৪৪ টাকা পর্যন্ত বেড়েছে, যার ফলে রেস্তরাঁ ও ছোট ব্যবসায়ীদের উপর চাপ বাড়ছে।

এদিকে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) আওতায় থাকা গ্রাহকেরা প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি (Subsidy) পাচ্ছেন, যা কিছুটা হলেও বাড়তি খরচ সামাল দিতে সাহায্য করছে।

সব মিলিয়ে, জ্বালানি বাজারে অনিশ্চয়তার মাঝেও আপাতত পেট্রল-ডিজেলের দামে স্বস্তি মিললেও, এলপিজি নিয়ে উদ্বেগ কাটছে না।


```