Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

মানবিক যাত্রী! ক্যাব বাইকের পেট্রল শেষ, চালকের সঙ্গে ১ কিমি হাঁটলেন তরুণী, দিলেন বাড়তি ভাড়া

তরুণী লেখেন, “আমরা একসঙ্গে প্রায় এক কিলোমিটার হাঁটলাম। অ্যাপে আমার পৌঁছানোর সময় বদলে গেল, কিন্তু মনে হল, চালকের জন্য বিষয়টি নিশ্চয়ই আরও কষ্টের। আমার তো অন্তত সন্ধ্যের হাঁটাটা হয়ে গেল।” 

মানবিক যাত্রী! ক্যাব বাইকের পেট্রল শেষ, চালকের সঙ্গে ১ কিমি হাঁটলেন তরুণী, দিলেন বাড়তি ভাড়া

মানবিক যাত্রী!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 November 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো: অফিস থেকে ফেরার জন্য অ্যাপ বাইক বুক করেছিলেন জয়পুরের তরুণী আয়ুষী গুপ্তা। শুরুটা ছিল স্বাভাবিক, কিন্তু মাঝপথে গিয়ে ঘটল অদ্ভুত এক ঘটনা। বাইকের পেট্রল শেষ হয়ে যাওয়ায় চালক রাস্তার ধারেই গাড়ি থামিয়ে দিলেন (Ola driver fuel story)। এরপর যা ঘটল, তা শুধু সোশ্যাল মিডিয়ায় ভাইরালই নয়, অনেকের মনকেও ছুঁয়ে গেল।

লিংকডইনে একটি পোস্টে আয়ুষী জানান, সেই মুহূর্তে তাঁর সামনে দু’টি বিকল্প ছিল- এক, তিনি চাইলে রাইডটি শেষ করে আরেকটি ক্যাব বুক করতে পারতেন, অথবা চালকের সঙ্গে হেঁটে কাছের পেট্রল পাম্প পর্যন্ত যেতে পারতেন। সবদিক ভেবে তিনি দ্বিতীয় পথটিই বেছে নিলেন।

তরুণী লেখেন, “আমরা একসঙ্গে প্রায় এক কিলোমিটার হাঁটলাম। অ্যাপে আমার পৌঁছানোর সময় বদলে গেল, কিন্তু মনে হল, চালকের জন্য বিষয়টি নিশ্চয়ই আরও কষ্টের। আমার তো অন্তত সন্ধ্যের হাঁটাটা হয়ে গেল।” পেট্রল ভরার পর চালক তাঁকে বাড়ি পৌঁছে দেন। ভাড়া দেখিয়েছিল ১০১ টাকা, কোনও আপত্তি না করে সেটাই দিয়ে দেন তরুণী। কিন্তু কিছুক্ষণ পর চালক তাঁকে ডাকেন এবং বলেন, আরও ৭ টাকা দিতে হবে।

আয়ুষী লেখেন, “আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আগে তো ১০১ টাকা দেখাচ্ছিল! তখন চালক বললেন, হয়তো পেট্রোল পাম্প পর্যন্ত বাড়তি দূরত্বের জন্য। আমি ৭ টাকা দিলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল।”

তাঁর কথায়, টাকার অঙ্কটা বড় নয়, কিন্তু তাঁর সহানুভূতির মূল্য যেন কেউ দিল না, এটা ভেবেই কষ্ট পেয়েছিলেন। "আমি মাকে সবটা বলতে গিয়ে কেঁদেই ফেলেছিলাম। মা বললেন, যারা নিজের জীবন নিয়ে লড়ছে, তারা অনেক সময় অন্যের দয়াটা বুঝতে পারে না।"

আয়ুষী শেষে লিখেছেন, “এই ঘটনা আমাকে শিখিয়েছে যে সহানুভূতিতে (Human kindness) কোনও লেনদেন হয় না। যারা নিজের টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত, তারা সব সময় অন্যের ভালোবাসা বুঝতে পারে না। তবুও আমাদের মানবিকতা ভুলে গেলে চলবে না।"

লিংকডইনে তাঁর এই পোস্ট ভাইরাল হয়েছে। অনেকেই লিখেছেন, ঘটনাটি তাঁদের মনে দাগ ফেলেছে। কেউ বলেছেন, "চালকেরও হয়তো নিজের লাভের জন্য ওই টাকা দরকার ছিল।" আবার কেউ মন্তব্য করেছেন, “সহানুভূতির করলে  প্রত্যাশা রাখাই উচিত নয়।" যদিও এই ঘটনায় এখনও ক্যাব সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


```