Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'দাম কম, দম বেশি', লালকেল্লা থেকে কি শুল্ক ইস্যুতে আমেরিকাকে বার্তা দিলেন মোদী

ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লালকেল্লার ভাষণে পরোক্ষভাবে এই প্রসঙ্গ উঠে এল। দেশ তথা বিশ্বকে বড় বার্তা দিলেন মোদী।

'দাম কম, দম বেশি', লালকেল্লা থেকে কি শুল্ক ইস্যুতে আমেরিকাকে বার্তা দিলেন মোদী

নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 August 2025 09:03

দ্য ওয়াল ব্যুরো: শুল্ক ইস্যুতে (Tariff) আমেরিকা (USA) কার্যত 'যুদ্ধ' ঘোষণা করেছে ভারতের (India) বিরুদ্ধে। আগে যে শুল্ক চাপিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন (Donald Trump Govt) তারপর তা আরও বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, আগামী দিনে সেটা আরও বাড়ানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ হিসেবে তুলে ধরেছেন, রাশিয়ার থেকে ভারতের তেল কেনা। ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) লালকেল্লার ভাষণে পরোক্ষভাবে এই প্রসঙ্গ উঠে এল। দেশ তথা বিশ্বকে বড় বার্তা দিলেন মোদী।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ও জরিমানার হুমকির মুখে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ''যাই হয়ে যাক, ভারতকে কেউ আটকাতে পারবে না। বর্তমান সময়ই হচ্ছে বিশ্ববাজারে দেশের যোগ্যতা প্রমাণের উপযুক্ত সময়। প্রধানমন্ত্রীর কথায়, “এটাই ইতিহাস রচনার মুহূর্ত। আমাদের বিশ্ববাজার শাসন করতে হবে, উৎপাদন খরচ কমাতে হবে। মানসম্মত পণ্যের মাধ্যমে ভারতকে তার শক্তি প্রমাণ করতে হবে।”

তিনি আরও বলেন, ''দাম কম, দম বেশি - এই মন্ত্রই আমাদের লক্ষ্য হওয়া উচিত।'' মোদীর মত, যারা অন্যের ওপর বেশি নির্ভর করে তাদের সমস্যা অনেক বেশি। কিছু সময়ে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনে। কিন্তু ভারত সেটা করবে না। প্রধানমন্ত্রী দেশবাসীকে মনে করান, ''মূল সমস্যা তখনই হয় যখন আমরা নিজেদের ওপর আস্থা হারাই। অন্যের ওপর নির্ভর হওয়া শুরু করি। নিজেরাই বুঝতে পারি না কী ক্ষতি হচ্ছে। তাই আমাদের উচিত আত্মনির্ভর হয়ে ওঠা।'' 

মোদীর এই বার্তা বর্তমান সময়ে ভীষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ ট্রাম্প যে শুল্ক চাপিয়েছেন দেশের ওপর তা যে নয়াদিল্লি মেনে নেবে না বা বিরোধিতায় পদক্ষেপ নেবে, সেই ইঙ্গিত মিলেছে। রাশিয়ান তেল কেনার ইস্যুতেও জবাব দিয়েছিল ভারত। আর লালকেল্লা থেকে মোদীর মন্তব্যের পর যে এই বিষয়টি নিয়ে আরও চর্চা বাড়বে সেটা আরও স্পষ্ট হয়ে গেল।

প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে 'অপারেশন সিঁদুর', 'বিকশিত ভারত'-এর প্রসঙ্গও। তিনি বলেন, আত্মনির্ভর না হলে এইভাবে শত্রুপক্ষকে শিক্ষা দিতে পারত না ভারত। পহেলগাম হামলার জবাবে ভারতীয় সেনা যে কাজ করেছে তা আত্মনির্ভর ভারতের উদাহরণ হিসেবে থেকে যাবে। তাঁর আশ্বাসবার্তা, এইভাবে আত্মনির্ভরতার উদাহরণ রাখতে রাখতেই একদিন 'বিকশিত ভারত'-এর লক্ষ্যপূরণ করে ফেলবে দেশ। 


```