Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

মহাকাশ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন শুভাংশু, 'নতুন যুগের সূচনা', বার্তা মোদীর

ভারতের জন্য এটি এক গর্বের অধ্যায়। শুভাংশু শুক্লা হলেন প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পা রাখলেন। প্রায় ৪১ বছর আগে রাকেশ শর্মা রাশিয়ার মহাকাশযানে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। মাঝে কেটে গিয়েছে বহু বছর। এবার মহাকাশে ভারতের নাম উজ্জ্বল করলেন শুভাংশু।

মহাকাশ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন শুভাংশু, 'নতুন যুগের সূচনা', বার্তা মোদীর

মহাকাশ থেকে ভিডিও কলে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা শুভাংশুর

শেষ আপডেট: 28 June 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (PM interacts with Shubhanshu Shukla)। চার দশকের বেশি সময় পর, ফের এক ভারতীয় মহাকাশচারীর কণ্ঠস্বর ভেসে এল পৃথিবীতে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS) থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা বিশ্ব।

গত ২৫ জুন, নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে চার মহাকাশচারী পাড়ি দেন আইএসএস-এ। তাঁদের মধ্যেই একজন ছিলেন শুভাংশু শুক্লা। এই মিশনটির নাম অ্যাক্সিয়ম-৪ (Axiom-4)। তাঁর সঙ্গী ছিলেন মিশন কমান্ডার পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনেভস্কি ও হাঙ্গেরির তিবর কাপু।

ভারতের জন্য এটি এক গর্বের অধ্যায়। শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) হলেন প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পা রাখলেন। প্রায় ৪১ বছর আগে রাকেশ শর্মা রাশিয়ার মহাকাশযানে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। মাঝে কেটে গিয়েছে বহু বছর। এবার মহাকাশে ভারতের নাম উজ্জ্বল করলেন শুভাংশু।

মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই মুহূর্তের ছবি এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রীর দফতরের তরফে লেখা হয়, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেছেন।' মোদী তাঁর বার্তায় বলেন, “শুভাংশুর নামেই রয়েছে ‘শুভ’। আর তাঁর এই যাত্রা নতুন যুগের এক ‘শুভারম্ভ’। ১৪০ কোটির বেশি ভারতবাসীর আশা ও প্রেরণাকে তিনি সঙ্গে নিয়ে মহাকাশে পৌঁছেছেন। আমরা গর্বিত।”

মহাকাশ থেকে শুভাংশু বলেন, “এখানে থাকতে পারা এক বিশাল সৌভাগ্যের বিষয়। যা কল্পনা করেছিলাম, বাস্তবে তা আরও অবাক করছে আমাকে। চারপাশের দৃশ্য তো অসাধারণ বটেই, কিন্তু তার থেকেও বেশি মুগ্ধ হয়েছি আমার সহযাত্রীদের আন্তরিকতা দেখে। এই ১৪ দিন বৈজ্ঞানিক গবেষণা চলবে, প্রযুক্তি পরীক্ষার এক চমৎকার অভিজ্ঞতা অর্জন করব আমরা।”

এই মিশনে মোট ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষা হবে, যার মধ্যে সাতটি নেতৃত্ব দেবেন শুভাংশু নিজে। তাঁরা মাইক্রোগ্র্যাভিটি বা ক্ষুদ্র মাধ্যাকর্ষণ পরিবেশে গবেষণা ও শিক্ষামূলক পরীক্ষা চালাবেন। এই মিশনটি আমেরিকার নাসা (NASA) ও ভারতের ইসরোর (ISRO) সহযোগিতায় সফল হয়েছে।


```