Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘প্রিয় বান্ধবী’ মেলোনির ‘মন কি বাত’, ‘নারীশক্তি’কে খুঁজে পেতে কলম ধরলেন মোদী

বইয়ের ভারতীয় সংস্করণের ভূমিকা লিখে দিয়েছেন খোদ মোদী।

‘প্রিয় বান্ধবী’ মেলোনির ‘মন কি বাত’, ‘নারীশক্তি’কে খুঁজে পেতে কলম ধরলেন মোদী

আত্মজীবনীর নাম- I Am Giorgia: My Roots, My Principles।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 29 September 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: ইতালির প্রধানমন্ত্রী তথা প্রিয় বান্ধবী জর্জিয়া মেলোনির আত্মজীবনীকে তাঁর মন কি বাত বলে সম্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বইতে মেলোনি প্রাণমন খুলে নিজের জীবনকথা ব্যক্ত করেছেন। যে বইয়ের ভারতীয় সংস্করণের ভূমিকা লিখে দিয়েছেন খোদ মোদী। মেলোনির আত্মজীবনীর নাম-  I Am Giorgia: My Roots, My Principles। এদেশে বইটি প্রকাশ করবে রূপা প্রকাশন সংস্থা।

আত্মজীবনীর ভূমিকায় মোদী লিখেছেন, মেলোনির জীবন কোনওদিন রাজনীতি কিংবা ক্ষমতায় বসার জন্য নয়। তাঁর জীবন হল অনুপ্রেরণা, নিষ্ঠা, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা, এবং ইতালির মানুষের সেবার জন্য নিবেদিত। গত ১১ বছর ধরে বিশ্বের বহু নেতানেত্রীর সঙ্গে আমি পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। প্রধানমন্ত্রী মেলোনি তাঁদের মধ্যে একজন যিনি নিজেকে দৃষ্টান্তরূপে উপস্থাপনা করেছেন। তাই এই বইটিও ভিন্ন স্বাদের হয়েছে।

মোদীর কথায়, মেলোনির জীবনের যাত্রাপথ অনুপ্রেরণা জোগাবে এবং তা ঐতিহাসিক পথ। জর্জিয়া মেলোনি তাঁর দেশ ও জাতিকে একটি শক্তিশালী ও স্থায়িত্ব দান করেছেন। মেলোনির প্রধানমন্ত্রী হিসেবে উত্থান ও নেতৃত্বদানের ক্ষমতা প্রশংসার দাবি রাখে। এর সবার উপরে তাঁর লেখার মধ্যে আমি নারীশক্তির ধারণা টের পেয়েছি। সেই ঐশ্বরিক নারীশক্তি যার আধার রয়েছে ভারতীয় সংস্কৃতি ও পরম্পরায়। হাজার হাজার বছর ধরে বিভিন্ন রূপে নারীশক্তি প্রকাশিত হয়েছে এই মাটিতে।

প্রধানমন্ত্রী মেলোনিও তাঁর দেশকে বিশ্বমঞ্চে উপস্থাপিত করেছেন একটি জোরদার শক্তি হিসেবে। সে কারণেই মেলোনি ভারতের সঙ্গে যেন জুড়ে রয়েছেন। আই অ্যাম জর্জিয়াতে তিনি যেমন ইউরোপের এবং বিশ্বের সবথেকে কৃতী ও উজ্জ্বল রাষ্ট্রপ্রধানের একজন হয়ে উঠেছেন, তেমনই এই বই খুবই গভীরভাবে ব্যক্তিগত মুহূর্তগুলিকেও তুলে ধরেছে, ভূমিকায় লিখেছেন মোদী।


```