Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অপারেশন সিঁদুরে নিহত জঙ্গিদের পরিবারকে ম্যাচ ফি তুলে দেবে পাক ক্রিকেট টিম

আদর্শগত ফারাক হচ্ছে, সূর্যকুমার দেশরক্ষার কাজে ম্যাচ ফি ভারতীয় সেনাবাহিনীকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

অপারেশন সিঁদুরে নিহত জঙ্গিদের পরিবারকে ম্যাচ ফি তুলে দেবে পাক ক্রিকেট টিম

পাক ক্রিকেট অধিনায়ক সলমন আলি আঘা ঘোষণা করেছেন, তাঁর দল ম্যাচ ফি বাবদ উপার্জনের অর্থ ভারতের অপারেশন সিঁদুরে নিহত-আহত ‘সাধারণ নাগরিক ও শিশু’দের দান করবেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 29 September 2025 11:48

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়কও ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের দেশপ্রেমী জার্সি গায়ে চড়ালেন। তবে আদর্শগত ফারাক হচ্ছে, সূর্যকুমার দেশরক্ষার কাজে ম্যাচ ফি ভারতীয় সেনাবাহিনীকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে পাক অধিনায়ক ভারতের অপারেশন সিঁদুরে কোতল হওয়া জঙ্গি পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিতে ম্যাচ ফি আর্তদের সেবায় দান করতে চলেছেন।

পাক ক্রিকেট অধিনায়ক সলমন আলি আঘা ঘোষণা করেছেন, তাঁর দল ম্যাচ ফি বাবদ উপার্জনের অর্থ ভারতের অপারেশন সিঁদুরে নিহত-আহত সাধারণ নাগরিক ও শিশুদের দান করবেন। ম্যাচের শেষে এক সাংবাদিক সম্মেলনে আঘা বলেন, দলগত হিসেবে আমরা ঠিক করেছি যে, ম্যাচ ফি বাবদ উপার্জিত অর্থ ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত নাগরিক ও শিশুদের পরিবারকে দেওয়া হবে।

তার আগেই ভারতের স্কিপার সূর্যকুমার যাদব ঘোষণা করেন, তিনি তাঁর উপার্জিত সম্পূর্ণ ম্যাচ ফি সেনাবাহিনী ও পহলগামে নিহতদের পরিবারের হাতে তুলে দেবেন। গত এপ্রিলে জম্মু-কাশ্মীরের পহলগামে জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। তার জবাবে পাকিস্তানের ভিতরে ঢুকে অপারেশন সিঁদুর চালিয়ে পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে।

ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে কখনও আবেগে ভাসলেনকখনও হতাশা জানালেনকখনও রোষ উগরে দিলেন পাক অধিনায়ক। ভারতীয় দলের আচরণকে ব্যাখ্যা করলেন: ‘অসম্মানজনক’ শব্দে। আঘার সাফ অভিযোগ—এটা শুধু পাকিস্তানের অপমান নয়আসলে ক্রিকেট নামক খেলাকেই আঘাত করা হয়েছে। তাঁর গলায় বিষাদ ঝরে পড়ল, দেখুন স্যারএই ব্যাপারটা খুব হতাশার। যদি ওরা ভাবেহাত না মিলিয়ে আমাদের ছোট করছেতবে কোথাও একটা ভুল হচ্ছে। আসলে ক্রিকেটকেই ছোট করছে। এটা কোনও ভাল দলের আচরণ হতে পারে না।

এরপরই তুললেন নিজেদের উদাহরণ। বললেনভাল টিম আচরণ করে যেমনটা আমরা করেছি। মেডেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। ফাইনালের আগে আলাদা করে ট্রফির সঙ্গে ছবিও তুলেছি। কিন্তু আজকের মতো ব্যবহারএটা একেবারেই অসম্মানজনক


```