এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দলের নাটকীয় জয়ের পর ট্রফি নিয়ে পালানোর ফের এক চূড়ান্ত লজ্জাজনক নাটকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান দলকে জয়ের অভিনন্দন জানিয়ে ফেললেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এশিয়া কাপেই ভারতের কাছে হারের হ্যাটট্রিক
শেষ আপডেট: 29 September 2025 08:46
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দলের নাটকীয় জয়ের পর ট্রফি নিয়ে পালানোর ফের এক চূড়ান্ত লজ্জাজনক নাটকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান দলকে জয়ের অভিনন্দন জানিয়ে ফেললেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে লক্ষ লক্ষ জনতা সূর্য-বাহিনীকে ওই রাতেই অভিনন্দন জানিয়ে ফেলেন। দু বল বাকি থাকতেই ৫ রানে জিতে এশিয়া কাপেই ভারতের কাছে হারের হ্যাটট্রিক করে ফেলার পরেও শরিফের ভুয়ো পোস্টকে ঘিরে মধ্যরাত পর্যন্ত হাসিঠাট্টা চলে।
ভারত যখন রবিবার মধ্যরাতে বিজয়া দশমীর তিন আগে রাবণবধের আনন্দে অকাল বিজয়া পালন করছে, তখন সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট ছড়িয়ে পড়ে। সেই পোস্টের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এশিয়া কাপে জেতার জন্য পাকিস্তান দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাক প্রধানমন্ত্রীর নামে এরকম একটি পোস্টের স্ক্রিন শট ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
সেখানে লেখা, অভিনন্দন পাকিস্তান, আমরা এশিয়া কাপ জিতেছি। তারপরেও লেখা, পাকিস্তান ভারতের বিরুদ্ধে টানা তিনটি ম্যাচ জিতেছি। আমাদের ফাস্ট বোলাররা আমাদের মিসাইলের মতো। আমাদের ব্যাটাররা আমাদের বিমানবাহিনীর মতো শক্তিশালী। ওই ভুয়ো স্ক্রিন শটের দাবি অনুযায়ী, শরিফ আরও দাবি করেছেন, টেলিভিশনে যে খেলা দেখেছেন তা অসত্য। তিনি বিষয়টি আইসিসি-র কাছে উত্থাপন করবেন।
শরিফের ওই ভুয়ো পোস্টের এখানেই শেষ নয়। তাতে আরও লেখা আছে, পাকিস্তান ক্রিকেট টিমকে তালিম দিয়েছেন দেশের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির। তাই এই জয়ের কৃতিত্বের দাবিদার একমাত্র তিনিই। শরিফের দাবি, আমি পিসিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। উনি টিভিতে ভুয়ো ম্যাচ দেখানোর বিষয়ে আইসিসি-র সঙ্গে কথা বলবেন। কিন্তু, বিশ্বাস করুন, আমাদের সেনাবাহিনী ও খেলোয়াড়রা সত্যিই জিতেছে! দাবি মশকরা করা ভুয়ো পোস্টের।