Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ধ্বজারোহণের পর বিশ্বের উচ্চতম রামমূর্তির উদ্বোধন করলেন মোদী, গোয়া পর্যটনে নয়া তিলক

দক্ষিণ গোয়ার ঐতিহাসিক শ্রী সংস্থান গোকর্ণ জীবোত্তম মঠের হয়ে ৭৭ ফুট উচ্চতার এই মূর্তিটি নির্মাণ করেছেন প্রখ্যাত ভাস্কর রাম সুতার।

ধ্বজারোহণের পর বিশ্বের উচ্চতম রামমূর্তির উদ্বোধন করলেন মোদী, গোয়া পর্যটনে নয়া তিলক

৫৫০ বছরের পুরনো এই মঠের মাঠে একটি রামায়ণ থিম পার্ক গড়ে তোলা হয়েছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 28 November 2025 17:23

দ্য ওয়াল ব্যুরো: রামমন্দিরে ধ্বজারোহণের পর এবার বিশ্বের উচ্চতম রামমূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দক্ষিণ গোয়ার ঐতিহাসিক শ্রী সংস্থান গোকর্ণ জীবোত্তম মঠের হয়ে ৭৭ ফুট উচ্চতার এই মূর্তিটি নির্মাণ করেছেন প্রখ্যাত ভাস্কর রাম সুতার। মূর্তিটি ব্রোঞ্জ ভাস্কর্যের এক অননুকরণীয় নিদর্শন।

এদিন বিকেল পৌনে চারটে নাগাদ প্রধানমন্ত্রী মোদী এসে পৌঁছন মঠে। তাঁর আগমনের জন্য মন্দির কর্তৃপক্ষ আশ্রমের ভিতরেই একটি বিশেষ হেলিপ্যাড তৈরি করেছিল। গোয়ার রাজ্যপাল অশোক গজপতি রাজু, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়ক এবং গোটা গোয়া মন্ত্রিসভা অনুষ্ঠানে হাজির ছিল।

শিল্পী রাম সুতার এর আগে গুজরাতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করেছিলেন। গোয়ার পূর্ত দফতরের মন্ত্রী দিগম্বর কামাত বলেন, এই নতুন মূর্তিটি হল বিশ্বের উচ্চতম রামের মূর্তি। মঠ এবং গোয়ার পর্যটন মুকুটে একটি নয়া পালক বলে উল্লেখ করেন তিনি।

৫৫০ বছরের পুরনো এই মঠের মাঠে একটি রামায়ণ থিম পার্ক গড়ে তোলা হয়েছে। দক্ষিণ গোয়ার ক্যানাকোনা জেলায় কুশাবতী নদীর তীরে অবস্থিত একটি শান্ত গ্রাম পরতাগলিতে এই মঠটি রয়েছে। দ্বৈত মতবাদীদের গৌড় সারস্বত ব্রাহ্মণ সম্প্রদায়ের গোকর্ণ মঠ হল দেশে এই মতের আদর্শে বিশ্বাসীদের প্রথম আশ্রম। এটি বৈষ্ণব প্রতিষ্ঠান।


```