Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন ভারত কখনও মাথা নত করে না, আমাদের সুদর্শন চক্র শত্রুনিধনে সক্ষম: উদুপির গীতাপাঠ অনুষ্ঠানে মোদী

উদুপিতে রোড শো সেরে এ দিন শ্রীকৃষ্ণ মঠে পৌঁছন মোদী। সেখানে লক্ষ-কণ্ঠ গীতা পাঠে অংশ নেন। যেখানে এক লক্ষেরও বেশি মানুষ একসঙ্গে শ্রীমদ্ভগবদ্‌গীতার শ্লোক পাঠ করেন। 

নতুন ভারত কখনও মাথা নত করে না, আমাদের সুদর্শন চক্র শত্রুনিধনে সক্ষম: উদুপির গীতাপাঠ অনুষ্ঠানে মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 November 2025 14:35

দ্য ওয়াল ব্যুরো: উদুপির শ্রীকৃষ্ণ মঠে লক্ষ-কণ্ঠ গীতা পাঠ অনুষ্ঠানে (Laksha Kantha Gita Parayana) যোগ দিয়ে ‘‘নয়া ভারত’’–এর শক্তি ও সংকল্পের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমাদের সুদর্শন চক্র (Sudarshan Chakra) যে শত্রুকে ধ্বংস করে দিতে পারে, অপারেশন সিঁদুরে (Operation Sindoor) আমরা তা দেখেছি।”

প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘‘আগে এমন সন্ত্রাস হানার পরে সরকার প্রায় কিছুই করত না। কিন্তু এ হল নতুন ভারত। যে ভারত কখনও মাথা নত করেনি, নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে এক পা পিছিয়েও যায় না।’’

উদুপিতে রোড শো সেরে এ দিন শ্রীকৃষ্ণ মঠে পৌঁছন মোদী। সেখানে লক্ষ-কণ্ঠ গীতা পাঠে অংশ নেন। যেখানে এক লক্ষেরও বেশি মানুষ একসঙ্গে শ্রীমদ্ভগবদ্‌গীতার শ্লোক পাঠ করেন। স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সন্ন্যাসী, গবেষক, সাধারণ মানুষ— সবার অংশগ্রহণে গীতা-পাঠের সেই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

মঠে তিনি উদ্বোধন করেন সোনালি ছাউনি দেওয়া ‘কণক কাবচ’ ও ‘সুবর্ণ তীর্থ মণ্ডপ’। এই কনাকনা কিঁন্ডি থেকেই ভগবান কৃষ্ণের দর্শন পেয়েছিলেন সন্ত কনকদাস— অতএব প্রতীকী ভাবে তা অত্যন্ত পবিত্র।

মোদীর কথায়, “তিন দিন আগে ছিলাম গীতার ভূমি কুরুক্ষেত্রে। আজ কৃষ্ণভক্তির এই পুণ্যভূমিতে এসে অপরিসীম তৃপ্তি অনুভব করছি।” এক লক্ষ মানুষের সম্মিলিত গীতাপাঠ দেখে তিনি বলেন, ‘‘ভারতের হাজার বছরের আধ্যাত্মিক ঐতিহ্যের দেবদ্যুতি’’। শুধু তাই নয়, শিশুদের আঁকা তাঁর প্রতিকৃতি সংগ্রহ করতে নিরাপত্তাকর্মীদের বিশেষ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

অযোধ্যা প্রসঙ্গেও মোদী বলেন, “ওখানে ধর্মধ্বজা প্রতিষ্ঠিত হয়েছে। রামমন্দির আন্দোলনে উদুপির ভূমিকা গোটা দেশ জানে।” একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, উদুপিই একসময় জনসঙ্ঘ ও বিজেপির ‘গুড গভর্ন্যান্স মডেল’-এর ভিত্তি স্থাপন করেছিল। অর্থনীতিকে শক্তিশালী করতে ‘ভোকাল ফর লোকাল’-এর ডাক দেন তিনি।

শেষে মোদীর মন্তব্য, “গীতার বাণী শুধু ব্যক্তিকে পথ দেখায় না, দেশের নীতিনির্ধারণেও আলোকস্তম্ভের কাজ করে।”

অন্যদিকে, খবর এই যে প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রনে আগামী ৪-৫ ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ভারতে আসছেন। ভারতের বিদেশ মন্ত্রকও এই খবরে শিলমোহর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করবেন রুশ প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা।


```