Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন ভারত: ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী মোদীর

ভারত দীর্ঘকাল ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বৈশ্বিক শান্তিরক্ষার ক্ষেত্রে ভারতের সক্রিয় ভূমিকাকেই আরও একবার স্পষ্ট করে তুলল দাবি করছে নয়াদিল্লি।

আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন ভারত: ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী মোদীর

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদীর

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 12 March 2026 23:29

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধিত অশান্তি ও যুদ্ধকালীন পরিস্থিতি (Middle East Tension) নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের (Iranian President, Dr. Masoud Pezeshkian) সঙ্গে এক বিশেষ টেলিফোনিক কথোপকথনে আঞ্চলিক সুরক্ষা ও শান্তি বজায় রাখার বিষয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি।

অসামরিক মৃত্যু ও পরিকাঠামো ধ্বংস নিয়ে উদ্বেগ

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় স্পষ্ট জানিয়েছেন, যেভাবে অঞ্চলে উত্তেজনা বাড়ছে এবং সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে বসতি এলাকা এবং সাধারণ পরিকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে ভারত তার গভীর দুশ্চিন্তার কথা ইরানকে জানিয়েছে। এদিনই ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে একটি মার্কিন বাণিজ্য তরী ধ্বংস হয়েছে। সেই ঘটনায় এক ভারতীয়র মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ভারতের অগ্রাধিকার: নাগরিক সুরক্ষা ও পণ্য পরিবহন

এই ফোনালাপে প্রধানমন্ত্রী মোদী (PM Modi) দুটি বিশেষ বিষয়ের ওপর জোর দিয়েছেন। এক, সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। এবং দুই, আন্তর্জাতিক বাণিজ্য বজায় রাখতে পণ্য এবং জ্বালানি পরিবহনের পথ বা ট্রানজিট রুটকে বাধামুক্ত রাখা।

প্রধানমন্ত্রী পুনরায় মনে করিয়ে দেন যে, ভারত সর্বদা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। যেকোনো জটিল সমস্যার সমাধান যে যুদ্ধের ময়দানে নয়, বরং আলোচনা ও কূটনীতির মাধ্যমে সম্ভব—সেই বার্তাই তিনি ইরানি প্রেসিডেন্টকে দিয়েছেন।

ভারত দীর্ঘকাল ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বৈশ্বিক শান্তিরক্ষার ক্ষেত্রে ভারতের সক্রিয় ভূমিকাকেই আরও একবার স্পষ্ট করে তুলল দাবি করছে নয়াদিল্লি।

তবে কূটনীতিকদের অনেকের মতে, ইরানে হামলার প্রশ্নে ভারত যে নীরব অবস্থান নিয়ে চলছিল তাতে ঘরোয়া রাজনীতিতেও চাপ বাড়ছিল। ইরানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কালোত্তীর্ণ। শুধু শক্তি ক্ষেত্রে নির্ভরতা রয়েছে তা নয়, দু’দেশের বন্ধু সম্পর্কে বিবিধ মাত্রা রয়েছে। যার ভিত রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনে। এই অবস্খায় নরেন্দ্র মোদীর পক্ষে আলোচনা শুরু করা জরুরি হয়ে পড়ছিল। এদিন ইরানের বিদেশ মন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।


```