Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

'বঙ্কিমদা আবার কী, বাবু বলুন', সংসদে প্রধানমন্ত্রীকে থামিয়ে বললেন তৃণমূল সাংসদ সৌগত

নিজের বক্তব্যে তিনি সাহস এবং স্বাধীনতার আবেগ ছড়িয়ে থাকা ‘বন্দে মাতরম’-এর তাৎপর্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, গানটি কেবল আন্দোলনের স্লোগান নয়; উপনিবেশিক শাসনের শৃঙ্খল কাটানোর প্রতিজ্ঞার এক পবিত্র আহ্বান ছিল। 

'বঙ্কিমদা আবার কী, বাবু বলুন', সংসদে প্রধানমন্ত্রীকে থামিয়ে বললেন তৃণমূল সাংসদ সৌগত

নরেন্দ্র মোদী এবং সৌগত রায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 December 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: এ বছরে বন্দে মাতরম (Vande Mataram) স্তোত্রর ১৫০ বছর পূর্তি উদযাপন হচ্ছে। বছরভর জাতীয় সঙ্গীতের মর্যাদা নিয়ে যদুনাথ ভট্টাচার্যের সুরারোপিত এই গানের ১৫০ বছর পূর্তি পালন করা হবে। এদিকে সোমবারই সংসদে (Parliament) সোমবার ‘বন্দে মাতরম’ রচনার ১৫০ বছর উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ আলোচনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তবে বক্তব্য রাখতে গিয়ে তাঁর সঙ্গে সাময়িক বিবাদ হয় তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy)।

‘বন্দে মাতরম’ (Vande Mataram) নিয়ে আলোচনা সূচনা করার পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী প্রথমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhayay) ‘বঙ্কিম দা’ বলে সম্বোধন করেন। এই সম্বোধন শুনেই তৎক্ষণাৎ আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর মন্তব্য - “বাংলায় কাউকে বড় ভাই ডাকতে দাদা শব্দটি ব্যবহার করা হয়। তবে বঙ্কিমচন্দ্রের মতো ব্যক্তিত্বকে ‘দাদা’ বলে ডাকাটা আমাদের সংস্কৃতিতে সম্মানজনক নয়। তাই ওঁকে ‘বঙ্কিম বাবু’ বলা উচিত।”

প্রধানমন্ত্রী (PM Modi) সঙ্গে সঙ্গেই সৌগত রায়ের মত মেনে নেন। হালকা হাসির সুরে বলেন, “ঠিক আছে, আমি বঙ্কিম বাবুই বলব। দাদা বলব না। আপনার অনুভূতিকে সম্মান করি।” এরপর রসিকতা করে যোগ করেন - “তাহলে আপনাকে দাদা ডাকতে পারি তো? না কি তাতেও আপত্তি রয়েছে?” যদিও তার বিশেষ কোনও উত্তর দেননি তৃণমূল সাংসদ।

পরবর্তী সময়ে নিজের বক্তব্যে তিনি সাহস এবং স্বাধীনতার আবেগ ছড়িয়ে থাকা ‘বন্দে মাতরম’-এর (Vande Mataram) তাৎপর্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, গানটি কেবল আন্দোলনের স্লোগান নয়; উপনিবেশিক শাসনের শৃঙ্খল কাটানোর প্রতিজ্ঞার এক পবিত্র আহ্বান ছিল। মোদীর কথায়, স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পর্যায়ে এই গান দেশকে দিশা ও শক্তি দিয়েছে।

তিনি আরও জানান, গানটির ৫০ বছর পূর্ণ হয়েছে ব্রিটিশ শাসনকালে, ১০০ বছর পূর্ণ হয়েছিল জরুরি অবস্থার সময়, আর এবার ১৫০ বছর - যেখানে দেশ একাধিক ঐতিহাসিক মাইলস্টোন একসঙ্গে পালন করছে। সংবিধানের ৭৫ বছর, সর্দার পটেল ও বীরসা মুন্ডার জন্মজয়ন্তী, গুরু তেগ বাহাদুরের শহিদির ৩৫০ বছর - সবই এই সময়েই।

মোদীর কথায়, “এখানে সরকার–বিরোধী কোনও ভেদ নেই। আমরা সবাই মিলেই ‘বন্দে মাতরম’-এর কাছে আমাদের ঋণ স্বীকার করছি। দেশকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম - সবপ্রান্তে এক সুতোয় বেঁধে দিয়েছে এই গান।” পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণে এবং ২০৪৭ সালের মধ্যে একটি স্বনির্ভর, উন্নত ভারত গড়ার যাত্রায় গানটি নতুন প্রেরণা জোগাবে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chattopadhyay) গানটি ১৮৭৫ সালের ৭ নভেম্বর নৈহাটির কাঁঠালপাড়ার বাড়িতে রচনা করেছিলেন। চলতি বছরের ৭ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক দিনটিতে বন্দে মাতরম নিয়ে বক্তব্যে নয়া বিতর্কের সূচনা করেন কংগ্রেসকে তীব্র আক্রমণ করে। বলেন, কংগ্রেস পুরো গানটিকে জাতীয় গীত হিসাবে গ্রহণ করেনি। কংগ্রেসের অধিবেশনে গানটির প্রথম দুটি স্তবক গ্রহণের মধ্য দিয়েই দেশভাগের বীজ বপন করা হয়েছিল।

কংগ্রেসের (Congress) অভিযোগ, বন্দে মাতরম নিয়ে অকারণ বিতর্ক তৈরি করে প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অমর্যাদা করছেন। আসলে বেকারি, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং বেহাল বিদেশ নীতির ব্যর্থতা থেকে মোড় ঘোরাতেই বন্দে মাতরম-কে বিতর্কে টেনে এনেছেন প্রধানমন্ত্রী। 


```