আগামী ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে বেজিং যাত্রা করবেন মোদী। ২০১৯ সাল এবং ২০২০ সালের অরুণাচল প্রদেশের গালওয়ান সংঘর্ষের পর এটাই হবে মোদীর প্রথম চিন সফর।

গতবছর অক্টোবরে রাশিয়ার কাজানের ব্রিকস সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর।
শেষ আপডেট: 6 August 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিন সফরে যেতে পারেন। সূত্রে জানা গিয়েছে, আগামী ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে বেজিং যাত্রা করবেন মোদী। ২০১৯ সাল এবং ২০২০ সালের অরুণাচল প্রদেশের গালওয়ান সংঘর্ষের পর এটাই হবে মোদীর প্রথম চিন সফর। গতবছর অক্টোবরে রাশিয়ার কাজানের ব্রিকস সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর।
সেই বৈঠকের পর ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা সরানোর কথা ঘোষণা করে। ২০২০ সাল থেকে দুদেশের সেনাবাহিনীর মধ্যে প্রায়শই হাতাহাতি-মারামারি বাঁধত বিশেষ দেপসাং ও ডেমচোক এলাকায়। জুলাই মাসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিন সফরে গিয়ে প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে দেখা করেছিলেন। তারপর দ্বিপাক্ষিক সম্পর্কের কিছুটা উন্নতি হয় বলে দুদেশই দাবি করে। তার আগে জুনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গিয়েছিলেন বেজিং।
এবারও মোদী চিন সফরের আগে যেতে পারেন জাপান। ২৯ অগস্ট জাপানে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের মৈত্রী বার্তা দিতে পারেন টোকিও প্রশাসনকে। সেখান থেকে মোদী যাবেন বেজিংয়ে। জাপান ও চিন সফরে মোদী বাণিজ্যনীতি নিয়ে কোনও চুক্তির পথে যেতে পারেন বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মত। আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধ প্রসঙ্গে জাপান ও চিনের সঙ্গে বাণিজ্যক আঁতাঁত গড়ে তোলার পথে দিশা দেখাতে পারে এই সফর। এছাড়াও, চিন ও জাপানকে মোদী পাকিস্তানি মদতে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধেও জোট বাধার ডাক দিতে পারেন।