Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

গঙ্গা মাইয়া এসেছেন পা ধুয়ে দিতে, নিশ্চিত স্বর্গবাস, বন্যাদুর্গতকে যোগীর মন্ত্রীর ‘উপদেশ’

বর্ষার অতি বৃষ্টিতে গঙ্গার জলস্তর বেড়ে গিয়েছে। শাখানদীগুলিরও জল উপচে ঢুকে পড়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। কানপুর, প্রয়াগরাজ ও বারাণসী সহ ১৭টি জেলায় গঙ্গা ও যমুনার জলস্ফীতিতে বন্যা দেখা দিয়েছে।

গঙ্গা মাইয়া এসেছেন পা ধুয়ে দিতে, নিশ্চিত স্বর্গবাস, বন্যাদুর্গতকে যোগীর মন্ত্রীর ‘উপদেশ’

নিষাদ পার্টির মৎস্যমন্ত্রী সঞ্জয় নিষাদ ও সাব ইন্সপেক্টর চন্দ্রদীপ নিষাদ।

শেষ আপডেট: 6 August 2025 16:55

দ্য ওয়াল ব্যুরো: গঙ্গা মাইয়া আপনার দরজায় এসেছেন, আপনার পা ধুয়ে দিতে। এর ফলে আপনি সোজা স্বর্গে চলে যাবেন। উত্তরপ্রদেশের বিজেপির শরিকদল নিষাদ পার্টির মৎস্যমন্ত্রী সঞ্জয় নিষাদের এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে রাজ্যে। বন্যাক্লিষ্ট দুর্গত এলাকা পরিদর্শনের সময় এক মহিলাকে উদ্দেশ করে নিষাদ এই কথা বলেন। তার জবাবে ওই মহিলার স্পষ্ট জবাব ছিল, আপনিও এসে কয়েকদিন থাকুন না আমাদের সঙ্গে, গঙ্গা মাইয়া আপনারও পা ধুয়ে দেবেন।

বর্ষার অতি বৃষ্টিতে গঙ্গার জলস্তর বেড়ে গিয়েছে। শাখানদীগুলিরও জল উপচে ঢুকে পড়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। কানপুর, প্রয়াগরাজ ও বারাণসী সহ ১৭টি জেলায় গঙ্গা ও যমুনার জলস্ফীতিতে বন্যা দেখা দিয়েছে। কানপুর দেহাত এলাকায় বন্যা কবলিত এলাকা দেখতে গিয়েছিলেন মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীর এহেন বচন শুনে মহিলাও বলেন, আপনিও সেই আশীর্বাদ একটু নিয়ে যান। তারপর থেকেই বিরোধীদের আক্রমণ-শ্লেষের সাফাই দিয়ে নিষাদ বলেন, আমি তো মজার ছলে একথা বলেছিলাম। গঙ্গায় ডুব দিতে যখন বহু দূর দূর থেকে মানুষ আসেন, তখন খোদ গঙ্গা মাইয়া ঘরের কাছে চলে এসেছেন বোঝাতে চেয়েছি আমি।

তাঁর এই সফরে মন্ত্রী এক পুলিশকর্মীর প্রসঙ্গও টেনে আনেন। গত দিন তিনেক ধরে যাঁর ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই পুলিশকর্মী নিষাদ সম্প্রদায়ের বলে দাবি করে মন্ত্রী বলেন, উনি তো বাড়ির একতলা পর্যন্ত ডুবে যাওয়ার পরেও ভক্তিভরে গঙ্গা আরতি করেছেন। বন্যার গঙ্গাজলে সাঁতার কাটতেও দেখা গিয়েছে তাঁকে।

যদিও মন্ত্রীর কথার পাল্টা যুক্তি হিসেবে রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির মুখপাত্র বলেন, উনি বাস্তব পরিস্থিতির কথা জানেনই না। বন্যার মধ্যে সাধারণ মানুষের দুর্দশা বোঝার মতো মাথাই নেই মন্ত্রীর। রাজ্য সরকার যখন ত্রাণ ও উদ্ধারে ব্যর্থ তখন একজন মন্ত্রী ছবি তোলার জন্য ঘুরে বেড়াচ্ছেন। কংগ্রেস নিষাদের কথাকে আস্থা কা অপমান বা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে ব্যাখ্যা করেছে। কংগ্রেসের রাজ্য সভাপতি অজয় রায় বলেন, এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের অর্থ মানুষের বিশ্বাসের সঙ্গে খেলা করা।

অন্যদিকে, মন্ত্রী যে নিষাদ পুলিশ অফিসারের কথা বলেছেন, তাঁর নাম হল- চন্দ্রদীপ নিষাদ। তিনি উত্তরপ্রদেশ পুলিশের একজন সাব ইন্সপেক্টর। বৃষ্টির জেরে প্রয়াগরাজে বন্যায় তাঁর দোতলা বাড়ির একতলা ডুবে গিয়েছে। তাতেও না দমে গিয়ে ৪৮ বছরের চন্দ্রদীপের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা গিয়েছে তিনি পুলিশের উর্দি পরে দুধ-গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দরজার কাছে আসা গঙ্গাপুজো করছেন। আরেকটি ছবিতে দেখা গিয়েছে, তিনি ঘরের মধ্যে বুকজলে দাঁড়িয়ে পুজো করছেন। আর একটি ভিডিওতে তো তিনি দোতলার জানালা দিয়ে ডাইভ দিয়ে গঙ্গার জলে সাঁতার কাটছেন।

তিনি জানান, পুলিশে চাকরি পাওয়ার পিছনে রয়েছেন গঙ্গা মাইয়া। কারণ গঙ্গাতেই সাঁতার কেটে তিনি সুইমিং স্পোর্টস কোটায় পুলিশে চাকরি পান। বেশ কয়েকটি জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন। তাঁর বাড়ি থেকে সঙ্গম মাত্র ৫০০ মিটার দূরে।


```