Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

চাঁদ, শুক্র থেকে স্পেস স্টেশন! আগামী কয়েক বছরের মহাকাশ মিশনের রোডম্যাপ ঘোষণা ইসরোর

সম্প্রতি কেন্দ্রীয় সরকার চন্দ্রযান ৫ মিশনের জন্যও অনুমতি দিয়েছে। তাঁদের লক্ষ্য ২০২৭ বা ২০২৮ সালে এই মিশন সফল করা। 

চাঁদ, শুক্র থেকে স্পেস স্টেশন! আগামী কয়েক বছরের মহাকাশ মিশনের রোডম্যাপ ঘোষণা ইসরোর

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 August 2025 12:39

দ্য ওয়াল ব্যুরো: আগামী কয়েক বছরে ভারতের মহাকাশ অভিযানের (Space Mission) জন্য নতুন পরিকল্পনা সাজিয়ে নিয়েছে ইসরো (ISRO)। জাতীয় মহাকাশ দিবসে ইসরো প্রধান ভি নারায়ণন জানান, আগামী দুই দশকে চাঁদ (Moon Mission), মহাকাশ এবং মহাকাশ স্টেশন (Space Station) - সব ক্ষেত্রেই বড়সড় মাইলস্টোন ছুঁতে চলেছে ভারত।

২০২৮ সালে শুরু হবে ভারতীয় মহাকাশ স্টেশন (Bharatiya Antriksh Station)-এর প্রথম মডিউল নির্মাণ। ২০৩৫-এর মধ্যে পুরোপুরি কার্যকর হবে এই স্টেশন। সেই সঙ্গে আসছে চন্দ্রযান-৪ ও শুক্র গ্রহের কক্ষপথে অভিযান। আর ২০৪০ সালের মধ্যে চাঁদের মাটি সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার স্বপ্নও পূরণ করতে চায় ভারত। ইতিমধ্যেই নেক্সট জেনারেশন লঞ্চার (NGL) প্রকল্পের অনুমোদন মিলেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সম্প্রতি এক অনুষ্ঠানে বিজ্ঞানী ও ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, “ভারত একের পর এক নতুন মাইলস্টোন ছুঁয়ে চলেছে। ইতিমধ্যে আমরা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস তৈরি করেছি। এবার আমাদের লক্ষ্য মহাকাশ।”

কয়েক মাস আগে চন্দ্রযান ৪-এর অনুমোদন মিলেছিল। ইসরো প্রধান ভি নারায়ণন (V Narayanan) জানিয়েছেন, সম্প্রতি কেন্দ্রীয় সরকার চন্দ্রযান ৫ মিশনের জন্যও অনুমতি দিয়েছে। তাঁদের লক্ষ্য ২০২৭ বা ২০২৮ সালে এই মিশন সফল করা। জাপানের মহাকাশ সংস্থা জাক্সা (জেএএক্সএ)-র সঙ্গে যৌথ অভিযান হতে চলেছে এটি।

এই মিশনের সবথেকে বড় চমক থাকবে রোভারের ওজনে। চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান-এর ওজন ছিল ২৫ কেজি। তবে চন্দ্রযান ৫-এর রোভার ওজন হতে চলেছে ২৫০ কেজি! অঙ্কের হিসেবে আগের রোভারের থেকে এর ওজন হবে ১০ গুণ বেশি। ইসরোর তরফে জানানো হয়েছে, পরপর দুটি চন্দ্রযান মিশন নিয়ে তাঁরা খুবই উচ্ছ্বসিত। 


```