Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সোনার কেল্লা সাক্ষী রেখে মরুভূমিতে বসে চন্দ্রগ্রহণ! জয়সলমেরে হতে চলেছে ‘ব্লাড মুন ফেস্টিভ্যাল’

রাজস্থানের জয়সলমেরে অনুষ্ঠিত হতে চলেছে ‘ব্লাড মুন ফেস্টিভ্যাল ২০২৫’।

সোনার কেল্লা সাক্ষী রেখে মরুভূমিতে বসে চন্দ্রগ্রহণ! জয়সলমেরে হতে চলেছে ‘ব্লাড মুন ফেস্টিভ্যাল’

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 20 August 2025 18:07

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের সেপ্টেম্বরে মরুভূমির আকাশে চোখধাঁধানো এক আয়োজন। রাজস্থানের জয়সলমেরে অনুষ্ঠিত হতে চলেছে ‘ব্লাড মুন ফেস্টিভ্যাল ২০২৫’। ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসবে জ্যোতির্বিজ্ঞান মিলবে লোকসংস্কৃতি, লোককথা আর সংগীতের আবহের সঙ্গে। মরুভূমির বুকে ওইদিন একদিকে চলে চাঁদের গ্রহণ দেখা, অন্যদিকে রাজস্থানের ঐতিহ্য ও শিল্পের স্বাদ চেখে দেখা। সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হবেন দর্শনার্থীরা।

কী এই ব্লাড মুন ফেস্টিভ্যাল?

২০২৫ সালের সেপ্টেম্বরে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ‘ব্লাড মুন’। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে উৎসবের পরিকল্পনা। জ্যোতির্বিজ্ঞানপ্রেমী, আলোকচিত্রী এবং সংস্কৃতিপ্রেমী, সবার জন্যই এটি এক বিরল সুযোগ। বৈজ্ঞানিক পর্যবেক্ষণের পাশাপাশি এখানে তুলে ধরা হবে গ্রহণ ঘিরে নানা সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা। অর্থাৎ বিজ্ঞান আর ঐতিহ্যকে ওই একটা দিন, এক মালায় গাঁথার চেষ্টা হবে।

‘ব্লাড মুন ফেস্টিভ্যাল’ বসবে থর মরুভূমির শামা ডেজার্ট ক্যাম্পে। খোলা আকাশ, বালির সমুদ্র আর দূষণহীন পরিবেশ, সব মিলিয়ে চন্দ্রগ্রহণ দেখার আদর্শ জায়গা।

কী কী থাকছে আয়োজনের তালিকায়?

১. জ্যোতির্বৈজ্ঞানিক সেশন

বিশেষজ্ঞরা দর্শনার্থীদের বুঝিয়ে দেবেন গ্রহণের বিভিন্ন ধাপ, বৈজ্ঞানিক কারণ ও এর সাংস্কৃতিক তাৎপর্য।

২. টেলিস্কোপে আকাশ দেখা

উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপে চাঁদের সঙ্গে দেখা মিলবে শনির বলয়, বৃহস্পতির ঝড়, নক্ষত্রপুঞ্জের অপূর্ব দৃশ্যের।

৩. কর্মশালা

অ্যাস্ট্রোফোটোগ্রাফি শেখানো হবে হাতে-কলমে। ডিএসএলআর ক্যামেরা বা স্মার্টফোন- দুই দিয়েই কীভাবে আকাশের ছবি তোলা যায়, তা শেখাবেন বিশেষজ্ঞরা।

৪. হেরিটেজ ট্যুর

জয়সলমেরের সোনার কেল্লা, গাদিসর হ্রদ ঘুরে দেখানো হবে আগতদের। মরুভূমির শহরের ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে পরিচয় করাবে এই ভ্রমণ।

৫. ক্যাম্পফায়ার সন্ধ্যা

মরুভূমির খোলা আকাশের নীচে বসে থাকবে রাজস্থানি খাবার, সংগীত আর গল্পের আসর। দিনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আদর্শ আবহ।

জয়সলমেরের আরও কোথায় দেখা যায় তারাভরা আকাশ?

স্যাম স্যান্ড ডিউনস

জয়সলমের শহর থেকে প্রায় ৪০ কিমি দূরে। এখানে নক্ষত্রপুঞ্জ, গ্রহ আর উল্কাবৃষ্টি দেখার অন্যতম সেরা জায়গা। মরুভূমির ক্যাম্পে রাত কাটালে অভিজ্ঞতা আরও রোমাঞ্চকর হবে।

খুরি স্যান্ড ডিউনস

আরও নির্জন পরিবেশ চাইলে খুরি স্যান্ড ডিউনস। এখানকার শান্ত আকাশে দেখা মেলে আকাশগঙ্গা। লং-এক্সপোজার নাইট ফটোগ্রাফির জন্য আদর্শ জায়গা।

জয়সলমের ফোর্ট

ঐতিহাসিক সোনার কেল্লা শুধু ইতিহাসে ভরপুর নয়, রাতের আকাশ দেখার জন্যও এক অসাধারণ জায়গা। চারপাশে কম দূষণের জন্য এখান থেকে চমৎকার ছবি তোলা যায়।


```